You have reached your daily news limit

Please log in to continue


জয়া যে কারণে সবার ‘মা’ হয়ে থাকতে চান

বর্তমান বিশ্ব শিশুদের জন্য ‘ভীষণ অনিরাপদ’ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন অভিনেত্রী জয়া আহসান। তাই শিশুর জন্য এই পৃথিবীকে নিরাপদ করে গড়ে তোলার তাগিদ দিয়েছেন তিনি।

কলকাতার আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্ব, শিশুদের নিরাপত্তা ও সমাজের মানসিক ব্যাধি নিয়ে জয়া কথা বলেছেন। সে সব কথায় জায়গা পেয়েছে তার অভিনয় জীবনের বিষয়টিও।

শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জয়া বলেন, "আমি চাইলে কিন্তু সন্তান দত্তক নিতে পারি। কিন্তু বাধা একটাই। একটা শিশুকে পৃথিবীতে আনলে তার জন্য একটা নিরাপদ জায়গা করে দিতে হবে। কিন্তু মানুষ প্রতিনিয়ত ‘আমি আমি’ করে চলছে।“

জয়ার ভাষ্য তিনি নিজেকে একজন ‘মা’ বলে মনে করেন।

“আমি তো নিজেকে মা-ই মনে করি। হয়ত আমি কাউকে জন্ম দিইনি। কিন্তু আমার সঙ্গে আমার পোষ্যদের যে সম্পর্ক কিংবা আমার বাড়ির গাছেদের, তাতে আমি নিজেকে মা বলেই ভাবি। ওদের সঙ্গে আমি কথা বলি, আমার সঙ্গে সময় না কাটালে গাছেরা মরে যায়, পোষ্যেরা কষ্ট পায়। আমি ওদের কথা বুঝতে পারি।

“আমার কলকাতার বাড়িতে এলে গাছগুলোর নতুন পাতা গজাতে দেখেছি। ওরা আমাকে দেখলে খুশিতে ঝলমল করে। জন্ম দিতে পারলেই কি সন্তানেরা মায়ের কাছে থাকে? আমি জগতের সকলের মা হয়ে থাকতে চাই, তার মধ্যেই আনন্দ, সারদাদেবীর মত।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন