You have reached your daily news limit

Please log in to continue


পল্লবীর বিহারী ক্যাম্পে ২ শিশুসহ এক পরিবারের ৪ জনের লাশ

রাজধানীর পল্লবী এলাকার একটি বিহারী ক্যাম্প থেকে দুই শিশুসহ এক পরিবারের চারজনের লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার মিরপুর ১১ নম্বরের ওয়াপদা বিহারী ক্যাম্প থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, দুপুরে খবর পেয়ে পুলিশ একই বাড়ি থেকে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করে।

মৃতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের দুই ছেলে শিশু সন্তান রয়েছে। গৃহকর্তা মাসুম (৩০) রিকশা চালাতেন।

শিশু দুটির একজনের বয়স দেড় বছর, অন্যজনের চার বছর।

পুলিশ কর্মকর্তা বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন