স্ট্রবেরি খেলে কি ওজন কমে

প্রথম আলো প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫১

স্ট্রবেরি এখন সহজলভ্য, খেতে মজা, বেশ পুষ্টিকরও। ওজন কমানোর প্রয়াসেও অনেকে স্ট্রবেরি যোগ করেন খাদ্যতালিকায়। সত্যিই কি স্ট্রবেরি খেলে ওজন কমে? টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক শম্পা শারমিন খান-এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলম।


যেভাবে খেতে পারেন


যেকোনো গোটা শস্যের তৈরি কর্নফ্লেকস কিংবা ওটসের সঙ্গে যোগ করতে পারেন স্ট্রবেরি। টক দইয়ের সঙ্গে মিলিয়েও খেতে পারেন। কিংবা যোগ করতে পারেন অন্যান্য ফল বা সবজির সঙ্গে। যেমন আখরোট, পনির আর সেদ্ধ পালংশাকের সঙ্গে স্ট্রবেরি দিয়ে মজাদার একটা সালাদ করে নিতে পারেন। কিংবা কাসুন্দি আর কাঁচামরিচ দিয়েও মাখিয়ে খাওয়া যেতে পারে। ভাতের সঙ্গে এমন পদ খেলে ভাতের পরিমাণ কমানো সহজ।


আবার চাইলে আপনি স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে কেবল খানিকটা স্ট্রবেরিই খেতে পারেন। খাবার খাওয়ার পর মিষ্টান্ন খেতে পছন্দ করেন অনেকেই। স্বাস্থ্যকর মিষ্টান্ন হিসেবে কয়েক টুকরা স্ট্রবেরি খাওয়া যেতে পারে।


স্ট্রবেরি দিয়ে তৈরি করা যেতে পারে স্মুদি। কলা আর টক দইয়ের মতো স্বাস্থ্যকর উপাদান দিয়েই হতে পারে সুস্বাদু স্মুদি। যেকোনো এক বেলার স্ন্যাকস হতে পারে এই ঘন পানীয়। রসনার তৃপ্তি মেটে এমন পদে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও