You have reached your daily news limit

Please log in to continue


পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ বন্দি

পঞ্চগড় জেলা কারাগারে থাকা ১৮ কারাবন্দি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন। তাদের মধ্যে ১২ জন কয়েদি ও ৬ জন হাজতি রয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলা কারাগারে গিয়ে এসব তথ্য জানা গেছে।

কারাগার সূত্র জানায়, বর্তমানে কারাগারে ৩৫৬ জন কারাবন্দি রয়েছেন। এদের মধ্যে ৬৭ জন কয়েদি। এছাড়া ৮ জন নারী কারাবন্দি ও ৬ জন বিদেশি নাগরিক আছেন। কারাগারের ১৮ ভোটারের মধ্যে দুজনের বাড়ি দিনাজপুর ও বগুড়া জেলায়। বাকি সবাই পঞ্চগড় জেলার বাসিন্দা। তাদের সবাই পুরুষ। এছাড়া জেলা কারাগার থেকে ৫৫ জন কর্মকর্তা ও কর্মচারী পোস্টাল ব্যালটেও ভোট দেবেন বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন