You have reached your daily news limit

Please log in to continue


এআই নির্ভরতা বাড়ছে, স্মার্টফোন ব্যবসা ছাড়ছে আসুস!

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হার্ডওয়্যারে বিনিয়োগ বাড়াতে স্মার্টফোন ব্যবসা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্ট আসুস। এর ফলে প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় জেনফোন ও আরওজি ফোন সিরিজের উৎপাদন বন্ধ করছে।

তাইপের আসুসের বার্ষিক গালা অনুষ্ঠানে গত ১৬ জানুয়ারি এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনি শিহ। তিনি বলেন, ‘ভবিষ্যতে আসুস আর নতুন কোনো মোবাইল ফোন মডেল বাজারে আনবে না।’ যদিও স্মার্টফোন বাজার পর্যবেক্ষণে রাখার ইঙ্গিত দেন তিনি, তবে আসুসের এআই-কেন্দ্রিক কৌশল ইঙ্গিত দিচ্ছে-এই সিদ্ধান্ত স্থায়ীই হতে পারে।

আসুসের চলে যাওয়া স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা আরও কমাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে বাজারটি স্যামসাং, অ্যাপল এবং চীনা ব্র্যান্ডগুলোর দখলে থাকায় নতুন উদ্ভাবন ও আক্রমণাত্মক মূল্য নির্ধারণের চাপ কমে যেতে পারে।

বিশেষ করে মোবাইল গেমিং সেগমেন্টে এটি বড় ধাক্কা। আসুসের আরওজি ফোন সিরিজ গেমারদের মধ্যে জনপ্রিয় ছিল-শোল্ডার ট্রিগার, শক্তিশালী অডিও ও পারফরম্যান্সের কারণে। অন্যদিকে জেনফোন সিরিজ পরিচিত ছিল কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন হিসেবে, যা বাজারে বিরল ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন