You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম শুরু করলো হোস্টিং ডটকম

বিশ্বখ্যাত হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান হোস্টিং ডটকম বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বুধবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেল প্রতিষ্ঠানটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সরকারের পক্ষ থেকে হোস্টিং ডটকমকে বাংলাদেশে স্বাগত জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশে হোস্টিং ডটকমের কার্যক্রম শুরু হওয়ার ফলে সার্ভার অবকাঠামো, ক্লাউডভিত্তিক সমাধান, এআই প্রযুক্তি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও ডোমেইন ব্যবসাসহ বিভিন্ন ডিজিটাল সেবা নতুন গতি পাবে। এতে বাজারে প্রতিযোগিতা বাড়বে। দেশে মানসম্মত সেবার বিস্তার ঘটবে। ব্যবহারকারীদের জন্য ইতিবাচক অভিজ্ঞতা ও নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে। একই সঙ্গে এটি একটি শক্তিশালী নতুন ইকোসিস্টেম গড়ে তুলবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়নকে ত্বরান্বিত এবং দেশে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের পরিসরকে আরও বিস্তৃত করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন