You have reached your daily news limit

Please log in to continue


রাজস্ব খাতে অটোমেশন, কর জালের আওতা আরও বাড়ছে

অনলাইনে রিটার্ন প্রদান বাধ্যতামূলক করা, অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালুসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ায় রাজস্ব ব্যবস্থাপনায় বহুল প্রতীক্ষিত অটোমেশন শুরু হয়েছে। এতে স্বস্তির কথা জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ভ্যাট ও শুল্ক খাতে আরও বেশি ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। তা সম্ভব হলে কর ফাঁকি রোধ করা সম্ভব হবে, কমবে গ্রাহক হয়রানি।

২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ২০ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্টে ৫ ধরনের করদাতা ব্যতীত সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর। দেশে বর্তমানে ১ কোটি ১২ লাখের মতো কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে প্রতি বছর মাত্র ৪০ লাখ টিআইএনধারী রিটার্ন দাখিল করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন