You have reached your daily news limit

Please log in to continue


নেপালকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে এক পা বাংলাদেশের

বোলাররা নেপালকে অলআউট করেন ১৩০ রানে। রান তাড়ায় ব্যাটসম্যানদের স্বচ্ছন্দ ব্যাটিংয়ে লক্ষ্য যেন আরও ছোট হয়েছে। দুয়ে মিলে এল সহজ জয়।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জাওয়াদ আবরারের অপরাজিত ৭০ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ লক্ষ্য পেরিয়ে গেছে ১৫১ বল হাতে রেখে।

বোলার-ব্যাটসম্যানদের নৈপুণ্যে পাওয়া জয়ে অনূর্ধ্ব–এশিয়া কাপের সেমিফাইনালের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল করেছে বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে হারলে এক ম্যাচ হাতে রেখেই শেষ চারে উঠবে আজিজুল হাকিমের দল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন