You have reached your daily news limit

Please log in to continue


শ্রীলঙ্কা কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা জয়াসুরিয়ার

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সনাৎ জয়াসুরিয়া। গতকাল রাতে পাকিস্তানের কাছে শ্রীলঙ্কার হারের পর এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। পাল্লেকেলেতে ৫ রানে হারের ম্যাচটি দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ করেছে শ্রীলঙ্কা। সাবেক ক্রিকেটার ও অধিনায়ক জয়াসুরিয়া অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) পদত্যাগের বিষয়টি জানাননি।

দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে জয়াসুরিয়া বলেছেন, ‘আমার মনে হয়েছে, দায়িত্বটা এবার অন্য কারও হাতে তুলে দেওয়ার সময় এসেছে। তাই প্রায় দুই মাস আগে, ইংল্যান্ড সিরিজ চলাকালেই বলেছিলাম, এই পদে বেশিদিন থাকার আশা আমার নেই। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম, বিশ্বকাপে ভালো ফল এনে সুন্দরভাবে বিদায় নিতে পারব। কিন্তু সেটা আর হলো না। এ জন্য আমার খুব খারাপ লাগছে।’

দায়িত্ব ছাড়ার কথা জানালেও এখনই সরে দাঁড়াচ্ছেন কি না, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি জয়াসুরিয়া। ১৩ মার্চ সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান-শ্রীলঙ্কা টি-টুয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার কারণে সিরিজটি এখন অনিশ্চয়তায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন