You have reached your daily news limit

Please log in to continue


অন্যের খাওয়া বা শ্বাসপ্রশ্বাসের শব্দে কি আপনার অস্বস্তি হয়

যেকোনো শব্দের প্রতি কেউ কেউ অতিরিক্ত সংবেদনশীল হন। বিষয়টির নাম হাইপারঅ্যাকিউসিস। আবার কারও কারও কেবল নির্দিষ্ট কিছু শব্দে সমস্যা হয়। দুটি বিষয় কিন্তু এক নয়। অন্যের খাওয়ার শব্দ, গলা খাঁকারি দেওয়ার শব্দ, এমনকি শ্বাসপ্রশ্বাসের শব্দের মতো খুঁটিনাটি শব্দে যাঁরা অসুবিধায় পড়েন, তাঁদের এ সমস্যার নাম মিসোফোনিয়া। এ প্রসঙ্গে স্কয়ার হাসপাতাল লিমিটেডের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডা. তাসনোভা মাহিন–এর সঙ্গে কথা বলে লিখেছেন রাফিয়া আলম।

মিসোফোনিয়া কী

ধরা যাক, ধাতব রুলার দিয়ে কেউ দাগ টানছেন। সে সময় যে শব্দটা হচ্ছে, তাতে অস্বস্তিতে পড়ছেন কোনো ব্যক্তি। এটাই মিসোফোনিয়া।

আবার ধরা যাক, কেউ কম্পিউটারের কি–বোর্ডে ব্যবহারের কারণে শব্দ হচ্ছে কিংবা শব্দ হচ্ছে গাড়ির উইন্ডশিল্ডের নড়াচড়ায়। অন্যের হাঁচি বা কাশি দেওয়ার শব্দ, হাতে হাত ঘষার শব্দ, খাবার চিবানোর শব্দ কিংবা গলার ভেতর থেকে আসা অন্য কোনো শব্দে এমন সমস্যা হতে পারে। যেকোনো নির্দিষ্ট ধরনের সাধারণ শব্দে অস্বস্তিকর অনুভূতি হওয়াকেই মিসোফোনিয়া বলা হয়।

যুক্তরাষ্ট্রের এক গবেষণার ফলাফল থেকে জানা যায়, প্রায় ৭০ শতাংশ মানুষ মিসোফোনিয়ায় ভোগেন। অর্থাৎ অনেকেই রোজকার জীবনের সাদামাটা শব্দের কোনো না কোনোটির প্রতি সংবেদনশীল। তবে সব ধরনের শব্দে সবার সমস্যা হয় না। আর শব্দটা কত জোরে হচ্ছে, তার ওপর বিষয়টি নির্ভর করে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন