ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকেত

যুগান্তর প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ২৩:০১

নারীদের ডিম্বাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব’ ক্যানসার বলা হয়। এর কারণ এই নয় যে রোগটির কোনো লক্ষণ নেই; বরং প্রাথমিক পর্যায়ের উপসর্গগুলো অনেকটাই অস্পষ্ট। 


পেট ফাঁপা, গ্যাস, অ্যাসিডিটি কিংবা বদহজমের মতো সাধারণ সমস্যার সঙ্গে এসব লক্ষণের মিল থাকায় অনেক নারী বিষয়টি গুরুত্ব দেন না। কেউ কেউ আবার মানসিক চাপ, খাদ্যাভ্যাসের পরিবর্তন কিংবা সাধারণ পেটের সমস্যা ভেবে এড়িয়ে যান। অথচ কিছু লক্ষণ দীর্ঘদিন ধরে থাকলে তা ডিম্বাশয়ের ক্যানসারের সতর্কসংকেত হতে পারে।


হজমের সমস্যার সঙ্গে কেন মেলে


ডিম্বাশয় নারীর তলপেটে অন্ত্র ও অন্যান্য পরিপাক অঙ্গের কাছাকাছি অবস্থিত। সেখানে কোনো টিউমার তৈরি হলে আশপাশের অঙ্গের ওপর চাপ পড়তে পারে। পেটে তরল জমা হওয়া কিংবা স্বাভাবিক হজমপ্রক্রিয়ায়ও প্রভাব পড়তে পারে। ফলে অ্যাসিডিটি, গ্যাস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) বা খাবারের পর পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে।


চিকিৎসকদের মতে, সাধারণ হজমের সমস্যা কখনো বাড়ে, কখনো কমে। অনেক সময় নির্দিষ্ট খাবার বা মানসিক চাপের সঙ্গে এর সম্পর্ক থাকে। কিন্তু ডিম্বাশয়ের ক্যানসারের সঙ্গে সম্পর্কিত উপসর্গ নতুনভাবে দেখা দিতে পারে, ঘন ঘন হতে পারে এবং দীর্ঘস্থায়ী হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও