You have reached your daily news limit

Please log in to continue


তৃতীয় চালানে যুক্তরাষ্ট্র থেকে এল ৬১ হাজার টন গম

দুই দেশের সরকারের মধ্যে সরাসরি ক্রয় চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে তৃতীয় দফায় প্রায় ৬১ হাজার টন গম আমদানি করেছে বাংলাদেশ।

এ চালানে ৬০ হাজার ৮৭৫ টন গম নিয়ে যুক্তরাষ্ট্র থেকে একটি জাহাজ মোংলা বন্দরের বহি:নোঙরে এসে পৌঁছেছে।

শনিবার তথ্য বিবরণীতে এসব তথ্য দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তিতে গম নিয়ে এ জাহাজ এসেছে।

এ এমওইউ এর অধীনে মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করবে বাংলাদেশ।

এর আগে গত ২৫ অক্টোবর প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ টন এবং গত ৩ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ টন গম দেশে পৌঁছেছে। এ নিয়ে তিনটি চালানে এসেছে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ টন গম দেশে।

তথ্য বিবরণীতে বলা হয়, জাহাজে গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। এরপর দ্রুত খালাসের প্রক্রিয়া শুরু হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন