বিশ্বজিৎ হত্যার ১০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সমকাল প্রকাশিত: ০১ নভেম্বর ২০২২, ১০:৫৭

বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার মো. ইউনুছ আলীকে (৩৬) ১০ বছর পর নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। মঙ্গলবার সকালে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর দল গত ৩১ অক্টোবর রাত ১১টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকা থেকে ইউনুছ আলীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে। 


এতে আরও বলা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।


হত্যা মামলায় (সূত্রাপুর থানার মামলা নং-০৮, তারিখ- ০৯/১২/২০১২, ধারা-১৪৩/৩০২/৩৪ পেনাল কোড) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও