ওয়েবে মিশার অভিষেক

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৩

কয়েক দিন আগে ফেসবুকে মিশা সওদাগর একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, লিফটে আটকা মিশা। নিজেকে খারাপ, দুর্নীতিবাজ মানুষ হিসেবে স্বীকার করছেন। মিশার এমন বক্তব্যে সবাই প্রথমে হকচকিয়ে যেতে পারেন। বাস্তব নাকি অভিনয়—বোঝা দায়!


অবশেষে জানা গেল, ভিডিওটি একটি ওয়েব সিরিজের। এই প্রথম বড় পর্দার খল অভিনেতাকে পাওয়া যাবে ওয়েবে। মিশাকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম চরকির এই প্রজেক্টের নাম ‘যদি আমি বেঁচে ফিরি’। বানিয়েছেন তানিম পারভেজ।


এতে মিশার সঙ্গে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ, দিলরুবা দোয়েল প্রমুখ। ২৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এটি। প্রযোজনা প্রতিষ্ঠানের শর্তের কারণে বিস্তারিত কিছু বলতে চাইলেন না মিশা সওদাগর। শুধু বললেন, ‘বাস্তবে আমি ভীষণভাবে লিফট ভয় পাই! যতটা সম্ভব এড়িয়ে চলি। অথচ গল্পের প্রয়োজনে সেই লিফটেই আটকা পড়তে হলো। ভয়েস নিয়েও কিছু এক্সপেরিমেন্ট করতে হয়েছে। সব মিলিয়ে কাজটা অনেক চ্যালেঞ্জিং ছিল।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত