শুটিংয়ের জন্য বলিউডের মুকেশ ঋষি এখন ঢাকায়
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১৪:৫৮
বলিউডের পরিচিত খল অভিনেতা মুকেশ ঋষি এবার ঢাকার সিনেমায়। এমডি ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে এসেছেন এই অভিনেতা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে মুম্বাই থেকে ঢাকায় পৌঁছান তিনি।
বিমানবন্দরে মুকেশ ঋষিকে ফুল দিয়ে স্বাগত জানান সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। এ সময় অভিনেতার হাতে ফুলের তোড়া তুলে দেন তিনি। পরে দুজনকে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবিও তুলতে দেখা যায়।
আরশাদ আদনানের গল্প ভাবনায় নির্মিত হচ্ছে ‘নসিব’। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এতে খলচরিত্রে দেখা যাবে মুকেশ ঋষিকে। শুটিংয়ের অংশ হিসেবে উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে যাওয়ার কথা রয়েছে তার।
- ট্যাগ:
- বিনোদন
- বলিউড
- ঢালিউড চলচ্চিত্র
- খলনায়ক