জ্বর এসেছে? করোনা না অন্য কিছু? উত্তরে চিকিৎসকেরা

eisamay.com প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ১৬:৪১

ফের বাড়তে শুরু করেছে করোনা। এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে ইতিমধ্যেই করোনার চতুর্থ ঢেউ চলে এসেছে বলে আশঙ্কা করছেন অনেকে। এর মধ্যে বেশ কিছু দিন ভারতেও কম ছিল করোনা সংক্রমণ। তবে শেষ কয়েকদিন ফের বাড়তে শুরু করেছে করোনা। বিশেষত, দেশের রাজধানী দিল্লিতে এই সংক্রমণ বাড়ছে। তাই ফের সতর্ক হয়ে যাওয়াই হল বুদ্ধিমানের কাজ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।


এবার বদলে যাওয়া আবহাওয়ায় শরীরের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এক্ষেত্রে নানা কারণে হতে পারে জ্বর (Fever)। এবার পরিবারে জ্বর আসা মানেই এখন চিন্তার বিষয়। মানুষ হয়ে পড়ছেন দুশ্চিন্তাগ্রস্ত। এবার ভয় পেলে কোনও সমস্যারই সমাধান হবে না বলে জানাচ্ছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: আশিস মিত্র (Dr Ashis Mitra)। তাঁর কথায়, এখন নানা কারণে শরীরের তাপমাত্রা বাড়তে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই আসছে মৃদু থেকে মাঝারি জ্বর। এবার এই সমস্ত ক্ষেত্রে সতর্কতাই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। ছবি সৌজন্যে: পিক্সেলস

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও