You have reached your daily news limit

Please log in to continue


কাতারে ভালো আছেন জামাল

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে কাতারের বিপক্ষে ম্যাচ খেলে অধিনায়ক জামাল ভূঁইয়া বাদে বাংলাদেশ দলের সবাই দেশে ফিরেছেন। জামাল সেখানে কয়েকটি দিন ছুটি কাটাবেন বলে থেকে গিয়েছিলেন। ওখান থেকেই ভারতে গিয়ে আই-লিগের দল কলকাতা মোহামেডানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় যেতে পারেননি। আগের চেয়ে জামালের শারীরিক অবস্থা এখন ভালো। বাংলাদেশ অধিনায়ক আশা করছেন শিগগিরই সুস্থ হয়ে কলকাতার ঐতিহ্যবাহী দলটিতে যোগ দিয়ে খেলতে পারবেন আই-লিগে। জামাল আপাতত কাতার ফুটবল আসোসিয়েশনের অধীনে একটি আইসোলোশন কেন্দ্রে আছেন। সেখান থেকে জামাল বাংলা ট্রিবিউনকে শুক্রবার রাতে বলেছেন' আমি আগের চেয়ে ভালো আছি। দুইদিন পর আবারও করোনা পরীক্ষা করাবো। আশা করি সব ঠিক হয়ে যাবে।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন