মুশফিকুর রহিম ও আকবর আলীর বিদায়ের পর কঠিন অবস্থায় পড়েছিল বেক্সিমকো ঢাকা। সেখান থেকে ম্যাচ জমিয়ে তোলেন মুক্তার আলী। ঢাকাকে জয়ের একেবারেই কাছাকাছি নিয়ে যান তিনি। কিন্তু মেহেদী হাসানের শেষ ওভারের বিধ্বংসী বোলিংয়ে বিফলে যায় মুক্তারের চেষ্টা। নাটকীয়ভাবে ঢাকাকে দুই রানে হারিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। শেষ ওভারে ছয় বলে ৯ রান দরকার ছিল ঢাকার। ওভারের প্রথম তিন বলই ডট দেন মেহেদী। চতুর্থ বলে বাউন্ডারি হাঁকান মুক্তার। পরের বল ছিল নো। শেষ দুই বলে লাগত চার রান। কিন্তু পঞ্চম বলটি ডট দিয়ে রাজশাহীকে জয় উপহার দেন মেহেদী। দুই রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় ঢাকাকে। ১৭০ রানের জবাবে বেক্সিমকো ঢাকার শুরুটা হয় নড়বড়ে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.