You have reached your daily news limit

Please log in to continue


টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের

এমনিতেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে তলানিতে আছে পাকিস্তান। এজবাস্টন টেস্টে মন্থর ওভার রেটের কারণে এবার পয়েন্টও কাটা গেছে তাদের। তাতে অন্যদের চেয়ে আরও পিছিয়ে পড়েছে এশিয়ার দলটি।

আইসিসি সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ১১ ওভার কম করেছে পাকিস্তান। এর শাস্তি হিসেবে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

শুধু তাই নয়, মন্থর ওভারের কারণে বাবর আজমদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে কম করা প্রতি ওভারের জন্য ওই দলের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। এক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা হতে পারে ৫০ শতাংশ।

একই সঙ্গে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রতি ওভার কমের জন্য ওই দলের এক পয়েন্ট করে কাটা হয়।

আইসিসির ম্যাচ রেফারি রাঞ্জান মাদুগালের দেওয়া শাস্তি মেনে নেন পাকিস্তান অধিনায়ক বাবর। তাতে আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন