বাদল রায় ক্যান্সারে আক্রান্ত

কালের কণ্ঠ স্কয়ার হাসপাতাল প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ১১:৩২

ক্যান্সার আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রাদল রায়।দিন দিন তার শারিরিক অবস্থার অবনতি হচ্ছে। রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দল ও মোহামেডানে বাদল রায়ের সাবেক সতীর্থ আবদুল গাফফার। আগেই মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শরীরের এক পাশ অবশ হয়ে ছিল।

পেটে ব্যথাসহ নানা উপসর্গে কিছুদিন ধরে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন বাদল রায়। ডায়ালাইসিস করতে হচ্ছিল। রবিবার যকৃতে ক্যানসার ধরা পড়েছে। তাও স্টেজ-৪ অবস্থা। আবদুল গাফফার জানান, বাদলের অবস্থা খারাপের দিকে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত