রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় একটি ভাঙারির দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকানটির মালিকসহ ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৭ অক্টবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বেলা সাড়ে তিনটার দিকে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- ভাঙারি দোকানের মালিক আব্দুল আলীম (৫০), কর্মচারী আমির হোসেন (৪৫), ফারুক (৩৫), সাইদুর রহমান (৩৫) এবং পাশের দোহর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী কাইউম (৪০), মো. সুরুজ (২৫) ও মো. রাশেল (২৫)।
ভাঙারির দোকানের মালিক আব্দুল আলীম জানান, দুপুর ২টার দিকে পারফিউমসহ বিভিন্ন ধরনের বোতল কম্প্রেসার মেশিনে প্রেস করার সময় বিস্ফোরণ ঘটে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.