বার্সেলোনার রাতের আকাশ জুড়ে আলো, সপ্তাহব্যাপী স্থানীয় এক উৎসবের সমাপ্তিতে ফুটছে আতশবাজি। মিলে গেল আরেক উপলক্ষ, কাতালান ক্লাবটির শিরোপা পুনরুদ্ধার অভিযান শুরু। ভিয়ারিয়ালকে উড়িয়ে বার্সেলোনা আভাস দিল গত মৌসুমের দুঃস্বপ্ন চাপা দেওয়ার।