নুরুজ্জামানের বিপরীতে পাবনায় বিএনপির প্রার্থী হাবিব
একাদশ সংসদ নির্বাচনে প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর বিপরীতে নির্বাচন করেছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। ডিলুর মৃত্যুতে শূন্য হওয়া আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসের বিপরীতেও হাবিবকেই ধানের শীষের প্রার্থী করেছে বিএনপি।