শিক্ষা উপমন্ত্রীকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস, যুবক গ্রেফতার
চট্টগ্রামের কোতোয়ালী আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন এক যুবক। তাতে উপমন্ত্রীর মানহানি হয়েছে অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের এক নেতা। এ মামলায় বুধবার নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার এনামুল হক বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার মো. শরীফের ছেলে। তার বড় ভাই বাকলিয়া থানা আওয়ামী লীগের সদস্য। দুই ভাই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে স্থানীয় রাজনীতিতে পরিচিত।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ৬ মাস আগে