You have reached your daily news limit

Please log in to continue


মুশফিকের ব্যাটের টাকায় বগুড়ায় খাদ্য সহায়তা

ক্রিকেটার মুশফিকুর রহীমের অনলাইন নিলামে ব্যাট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বগুড়ায় প্রথমদিনে ৩শ’ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। শনিবার (২২ মে) সকালে বগুড়া জিলা স্কুল মাঠে ও সদর উপজেলার শেখেরকোলায় এই খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। এ সময় বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু ও মুশফিকের বগুড়া জিলা স্কুলের সহপাঠী মাসুদুর রহমান বাপ্পি উপস্থিত ছিলেন। তারা জানান, দুর্যোগকালীন ক্রিকেটার মুশফিকের এ মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে। দেশের হয়ে টেস্ট ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট সম্প্রতি অনলাইন নিলামে ২০ হাজার মার্কিন ডলারে কিনে নেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। ব্যাট বিক্রির এ পুরো অর্থই খরচ করা হবে দেশের করোনা আক্রান্তদের চিকিৎসা ও খাদ্য সহায়তা দেয়ার জন্য। এর আগেও মুশফিকের নিজস্ব অর্থায়নে বগুড়ায় অসহায় পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন