কোন ছবিতে হাতে লেখা কিছু থাকলে সেটাকে মোবাইলে সরাসরি কপি করা কঠিন। কিন্তু গুগলের নিজস্ব অ্যাপ্লিকেশন গুগল লেন্স এর মাধ্যমে এই কাজটি আপনারা খুবই সহজে করতে পারবেন। এর ফলে আপনার টাইপ করার সময়ও বাঁচবে পাশাপাশি নির্ভুলভাবে লেখাটা কপিও হয়ে যাবে। এখানে আমরা আপনাকে জানাবো কীভাবে আপনি গুগল লেন্স ব্যবহার করে হ্যান্ডরাইটিংকে কপি করতে পারবেন। প্রথমে নিজের ফোনে গুগল অ্যাপ্লিকেশনটি খুলুন।
• তারপর ট্যাপ করুন আপডেট বাটনে। • এখানে আপনারা মাইক বাটনের পাশে গুগল লেন্সের বাটন পেয়ে যাবেন। • ওই বাটনে ট্যাপ করুন। এবার আপনার কাছে একটি ক্যামেরা চলে আসবে যা আপনি যেকোনো হাতে লেখা টেক্সটের ওপরে নিয়ে গিয়ে ক্লিক করবেন। • এবারে যেটুকু লেখা কপি করতে হবে সেটাকে সিলেক্ট করে নিন। • এবারে ট্যাপ করুন কপি টেক্সট অথবা কপি টু কম্পিউটার বাটনে। এবার যদি আপনি কম্পিউটারে কপি করতে চান তাহলে ওই তালিকা থেকে আপনার কম্পিউটারকে নির্বাচন করুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.