জিন এডিটিং করে শিশু জন্ম দেওয়ায় ৩ গবেষকের কারাদণ্ড
এনটিভি
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ১৫:০৫
চীনে চিকিৎসাক্ষেত্রে বিধি-নিষেধ অমান্য করে জিন এডিটিং করে শিশু জন্মদানে জড়িত থাকার অভিযোগে তিন গবেষককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, প্রধান গবেষক হি জিয়ানকুইকে তিন বছরের কারাদণ্ডাদেশ ও ৩০ লাখ ইউয়ান (৪ লাখ ৩০ হাজার ডলার) জরিমানা করা হয়েছে। বাকি দুজন কম শাস্তি পেয়েছেন। জ্যাং রেনলিকে দুই বছরের কারাদণ্ডাদেশ ও ১০ লাখ ইউয়ান জরিমানা এবং কোইন জিংশোকে দেড় বছরের কারাদণ্ডাদেশ ও পাঁচ লাখ ইউয়ান অর্থদণ্ড করা হয়েছে। প্রধান গবেষক হি জিয়ানকুই জানিয়েছিলেন, ২০১৮ সালের নভেম্বরে বিশ্বে প্রথমবারের মতো জিন
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গবেষক
- কারাদণ্ড
- জিন প্রযুক্তি
- চীন