যৌথ নদী কমিশনের সভা সমঝোতার মাধ্যমে পিছিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী
এনটিভি
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯, ২২:০০
বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের ( জেআরসি) সভা আরো ভালো প্রস্তুতির জন্য সমঝোতার মাধ্যমে পিছিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যখন আমরা পুরোপুরি প্রস্তুত হব, তখন সভা হবে।’ তিনি আরো বলেন, ‘সমঝোতার মাধ্যমেই বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে।’ তবে কখন বা কতদিন পর নদী কমিশনের এ সভাটি হতে পারে জানতে চাইলে মন্ত্রী জানান, এটা পরবর্তী সময়ে তাদের ‘হোমওয়ার্কের’ ওপর নির্ভর করবে। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বেইজিং ঘোষণার’ ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ড.