উৎপাদন বাড়িয়ে সংকট মোকাবেলা করতে হবে
গতকাল রাজধানীর একটি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২৫০ টাকায় বিক্রি হতে দেখেছি। অথচ মাত্র দু-একদিন আগেই রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ২০০-২২০ টাকা। উচ্চমূল্যের কারণে স্বল্পআয়ের মানুষের পক্ষে এত দাম দিয়ে পেঁয়াজ কেনা সম্ভব হচ্ছে না।