মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবদল নেতা নিহত
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান (৩৫) নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার স্ত্রী সুরভি আক্তার গুরুতর আহত হন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কটিয়াদীর আচমিতা এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমানের বাড়ি কটিয়াদী পৌর শহরের ভোগপাড়ায়। তার স্ত্রী একই উপজেলার ঘাগইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পুলিশ জানায়, সকালে কিশোরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে এই দম্পতি কটিয়াদীতে ফিরছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে আচমিতা এলাকায় পৌঁছালে কিশোরগঞ্জগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়।…
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.