হাবিবের সাবেক স্ত্রী রেহান। ছবি: সংগৃহীত।

এখন তানজিন তিশা’র চেষ্টা হাবিবকে বিয়ে করা, বললেন সাবেক স্ত্রী রেহান

কুদরত উল্লাহ
সহ-সম্পাদক, বিনোদন
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৭, ১৬:০৬
আপডেট: ২৭ আগস্ট ২০১৭, ১৬:০৬

(প্রিয়.কম) ২০১১ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের মেয়ে রেহান চৌধুরীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের। এরপর পাঁচ বছরের দাম্পত্য জীবনে ২০১২ সালে ২৪ ডিসেম্বর তাদের ঘর আলোকিত করে আসে একমাত্র সন্তান আলিম। কিন্তু এ বছরের ১৯ জানুয়ারি তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তবে এরও আগে ২০০৩ সালে প্রথম লুবায়না নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন হাবিব। বিয়ের কয়েক বছরের মাথায় প্রথম স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদ ঘটে তার।

কিন্তু রেহানের সঙ্গে বিচ্ছেত ঘটার কারণ হিসেবে হাবিবের সাবেক স্ত্রী রেহান চৌধুরীর দেওয়া ফেসবুকে একটি স্ট্যাটাসের উল্লেখ্য করেছিলেন তানজিন তিশার সঙ্গে হাবিবের প্রেমের সম্পর্কের বিষয়টি। যার ফলে ফের আলোচনায় চলে আসে হাবিবের প্রেম, বিয়ে, আর বিচ্ছেদ। এরপর থেকেই বিষয়টি নিয়ে সরগরম বাংলাদেশের বিনোদন অঙ্গন।

আর এখন গতরাতে তানজিন তিশা ও হাবিবের মধ্যকার যে সম্পর্ক চলছে তা এবার পরিষ্কার করলেন তানজিন তিশা নিজেই। তার ফেসবুকের প্রোফাইল পিকচার বদলে এখন ঝুলছে হাবিব ও তিশার বাইকের চড়ার একটি সেলফি। আর সেই সেলফিটি তোলা হয়েছে ভারতে। আর ছবিটিতে অনেক অভিনেতা অভিনেত্রী সাধুবাদ জানাচ্ছেন।

তবে হাবিব এবং তিশা বিয়ে করে ফেলেছেন নাকি? এমন প্রশ্ন নিয়ে তানজিন তিশাকে প্রিয়.কম থেকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। আর তানজিন তিশার এই ছবিটির কারণে এখন সবাই বলছেন ঘটনা আসলেই সত্য। হাবিব এবং তিশা প্রেম করছেন এবং সকল গুঞ্জনকে বাদ দিয়ে তারা নিয়মিত ঘুরতেও যাচ্ছেন।

স্ক্রীনশটটি রেহানের ফেসবুক থেকে সংগৃহীত।

আর এই ছবিটি দেখে হাবিবের সাবেক স্ত্রী আজকে ঘন্টা দুয়েক আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি অনেক কথাই বলেছেন হাবিব ও তানজিন তিশার চরিত্র নিয়ে। রেহান যে বারবার বলেছিলেন তাদের মধ্যে গভীর সম্পর্ক চলছে এটা অনেকেই বিশ্বাস করতে চাননি। কিন্তু এবার তা পরিষ্কার হয়েছে। রেহান আরও বলেন, তানজিন তিশার চেষ্টা হাবিবকে বিয়ে করা।

 

প্রিয় বিনোদন/শামীমা সীমা