ছবি সংগৃহীত
৩০ বছর বয়সে মিলিয়নিয়ার হওয়ার উপায়
আপডেট: ২৭ নভেম্বর ২০১৬, ১৬:৪৫
সংগৃহীত ছবি
(প্রিয়.কম) ধনী কিংবা মিলিয়নিয়ার হওয়ার আলোচনার বিষয়টি বর্তমান সমাজে অনেকটাই ট্যাবু। আর এটা ৩০ বছর বয়সের মধ্যেই মিলিয়নিয়ার হওয়া সম্ভব এমন কথা বলা অনেকটা আজগুবি গল্পের মতো।
‘ধনী হওয়ার আলোচনাটা ট্যাবু হওয়া উচিত নয় এবং ৩০ বছর বয়সের মধ্যে এটা সম্ভবও। ২১ বছর বয়সে আমি কলেজ ত্যাগ করি এবং দেউলিয়া অবস্থায় সেসময় আমার প্রচুর ঋণ ছিল। কিন্তু আমার বয়স যখন ৩০ তখনই আমি মিলিয়নিয়ার হই’, বলছিলেন উদ্যোক্তা গ্রান্ট কার্ডোন। সম্প্রতি বিজনেস ইনসাইডারে মিলিয়নিয়ার হওয়ার জন্য কিছু ধাপ অবলম্বনের কথা বলেছেন কার্ডোন।
তিনি বলেন, নিচের ১০টি ধাপ মেনে চললেই ৩০ বছরের মধ্যে মিলিয়নিয়ার হবেন আপনি।
আয়ের প্রতি নজর দিন
মিলিয়নিয়ার হওয়ার জন্য ধাপে ধাপে আপনার আয়ের পরিমাণ বাড়ানো প্রয়োজন এবং এটাকে প্রক্রিয়াধীন রাখতে হবে।
আমার প্রতি মাসে আয় ছিল ৩ হাজার ডলার এবং নয় মাসের মধ্যেই এই আয় বেড়ে প্রতিমাসে এর পরিমাণ দাঁড়ায় ২০ হাজার ডলারে। টাকার অঙ্কের প্রতি নজর দিন এবং এর ফলে আপনার আয় বাড়বে এবং সম্মুখে উন্মোচিত হবে নানা সম্ভাবনার পথ।
নজরকাড়ার চেষ্টা না করে নজরকাড়ার কাজ করুন
একটা নির্দিষ্ট পরিমাণ আয় দাঁড়ানোর পূর্বে দামি গাড়ি কিংবা ঘড়ি কোনোটিই কিনিনি আমি। মিলিয়নিয়ার হওয়ার পরও টয়োটা ক্যামরি গাড়ি ব্যবহার করেছি আমি। নিজের ব্যবহৃত জিনিসগুলোর ওপর বেশি নজর না দিয়ে আপনার কাজের প্রতি বেশি নজর দিন।
সঞ্চয় করুন বিনিয়োগের জন্য
টাকা সঞ্চয়ের অন্যতম কারণ হচ্ছে এটাকে বিনিয়োগ করা। আপনার সঞ্চয়ের টাকা আলাদা একটা একাউন্টে রাখুন এবং জরুরি কাজেও সেই টাকাটা কখনো ব্যয় করবেন না। এখনো পর্যন্ত বছরে দুইবার আমি সম্পূর্ণভাবে টাকাশূন্য হয়ে পড়ি, কারণ যেসব উদ্যোগ আমি নিজে বাস্তবায়ন করতে পারি না সেখানে বিনিয়োগ করি।
আয়হীন ঋণ এড়িয়ে চলুন
এমন একটা নিয়ম তৈরি করুন যে, যেই ঋণে আপনার আয় হবে না সেটি আপনি এড়িয়ে চলবেন। ঋণ নিয়ে আমি একটি গাড়ি কিনেছিলাম কারণ আমি জানতাম এটা আমার আয়ের পরিমাণ বাড়িয়ে দিবে। ধনী লোকেরা তাদের বিনিয়োগ বাড়িয়ে আয়ের পরিমাণ বাড়াতে ঋণ নেন। আর গরিব লোকেরা ঋণ নিয়ে এমন জিনিস ক্রয় করেন যা ধনী লোকদের আরও ধনী করে।
টাকাকে ঈর্ষান্বিত প্রেমিকের মতো করে দেখুন
মিলিয়ন মিলিয়ন মানুষ অর্থনৈতিক স্বাধীনতা চায় কিন্তু যারা টাকাকে মূল্যায়ন করে তারাই হয় মিলিয়নিয়ার। ধনী হওয়া এবং থাকার জন্য আপনাকে টাকার মূল্যায়ন করতে হবে। টাকা ঈর্ষান্বিত প্রেমিকের মতো। আপনি একে অবহেলা করলে এটিও আপনাকে অবহেলা করে চলে যাবে এবং এর মূল্যায়ন যার কাছে আছে সে তার কাছেই চলে যাবে আপনাকে রেখে।

টাকা সময়জ্ঞানহীন
ঘড়ি, সময়সূচি কিংবা আপনার বন্ধের দিন জানে না টাকা। যেসব মানুষ কঠোর পরিশ্রমী টাকা তাদেরকে ভালোবাসে। তাই আপনার উচিত হেয়ালিপনা করে সময় নষ্ট না করে টাকা উপার্জনে সময় ব্যয় করা। আমার বয়স যখন ২৬ বছর তখন আমি একটি খুচরা বিক্রেতার দোকানে কাজ করতাম এবং সেটা সন্ধ্যা ৭টায় বন্ধ হতো। তবে বাড়তি বিক্রির জন্য আমি সেখানে প্রায়ই রাত ১১টা পর্যন্ত বসে থাকতাম।
গরিব হওয়া কোনো সমস্যাই নয়
আপনি যদি গরিব হয়ে জন্মগ্রহণ করেন তবে সেটা একরকম ঠিক আছে এবং এরমানে এই নয় যে আপনাকে গরিবই থাকতে হবে। বিল গেটস বলেছিলেন, গরিব হয়ে জন্মানোতে আপনার কোনো ভুল নেই তবে আপনি যদি গরিব হয়েই মৃত্যুবরণ করেন তবে সেটা আপনার দোষ।
একজন মিলিয়নিয়ারকে আদর্শ হিসেবে নিন
আমাদের মধ্যে বেশিরভাগই মধ্যবিত্ত কিংবা গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং এই দলের সীমাবদ্ধতা এবং ধারণাই আমরা অন্তরে বহন করি। সীমাবন্ধতার কথা চিন্তা করে আমরা বেশিদূর অগ্রসর হতে সাহস পাই না। আমি অনেক মিলিয়নিয়ারের জীবনী পড়েছি শুধু তাদের অনুকরণ করার জন্য। আপনিও এরকম একজন মিলিয়নিয়ারকে আপনার আদর্শ হিসেবে নিন এবং তার সম্পর্কে জানুন।
আয় বাড়াতে বিনিয়োগ
টাকা বিনিয়োগের পর যে টাকা আসে সেগুলো আবারও বিনিয়োগ করুন। আপনার কাছে টাকা না থাকে তবে আপনি বিনিয়োগ করতে পারবেন না। আমি যখন দ্বিতীয় প্রতিষ্ঠান খুলি তখন আমার ৫০ হাজার ডলার বিনিয়োগ করা প্রয়োজন ছিল। সেই প্রতিষ্ঠানটিই গত ১০ বছর ধরে আমাকে ৫০ হাজার ডলার করে প্রতিমাসে দিচ্ছে।
১ মিলিয়ন নয়, ১০ মিলিয়নের জন্য এগিয়ে যান
দ্বিতীয় যে ভুলটি আমি করি সেটা ছিল বড় কিছুর চিন্তা না করা। তাই শুধু ১ মিলিয়নকে লক্ষ্য নয় এগিয়ে যান ১০ মিলিয়ন আয় করার জন্য। এ বিষয়টিতে আমি আপনাকে উৎসাহ দিচ্ছি। বিশ্বে টাকার অভাব নেই কিন্তু বড় হবার ভাবনার লোকের অভাব আছে।
উপরের ১০টি ধাপ অবলম্বন করুন, দেখবেন নিশ্চিতভাবে আপনি ধনী হয়েছেন। সহজপন্থা অবলম্বন করে ধনী হওয়ার চিন্তা দূর করে নীতিবান হয়ে চেষ্টা চালিয়ে যান এবং আপনি যখন সক্ষম হবেন তারপর থেকে অন্যদের আপনার জায়গাতে যাওয়ার জন্য সহায়তা করুন।
সম্পাদনা: ফকির কামরুল
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ধনী ব্যক্তি
- সঞ্চয়