ছবি সংগৃহীত

ছবির কারিগর মুরাদ পারভেজ

বুশরা আমিন তুবা
ফিচার লেখক, প্রিয়.কম
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৭, ১২:২৬
আপডেট: ১৮ জানুয়ারি ২০১৭, ১২:২৬

ছবির কারিগর মুরাদ। ছবি : সংগৃহীত 

(প্রিয়.কম) দেশের অন্যতম জনপ্রিয় ফিল্ম ও টেলিভিশন পরিচালক মুরাদ পারভেজ, পরিচালনা করেছেন ‘চন্দ্রগ্রহণ’, ‘বৃহন্নলা’র মত দর্শকপ্রিয় সিনেমা। চন্দ্রগ্রহণ ২০০৮ সালে মুক্তি পায় এবং পুরষ্কারের ঝুলি বেশ ভারি ছিল এই ছবিটির। বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের বেশ কয়েকটি বিভাগে পুরষ্কৃত হয় এই ছবিটি। বৃহন্নলা ২০১৪ সালে মুক্তি পায় এবং এটিও মেরিল প্রথম আলো পুরষ্কারে ভূষিত হয়। 

খুলনায় জন্ম নেন এই বিখ্যাত ছবিয়াল মানুষটি। তিনি একাধারে পরিচালক ও লেখক। বর্তমানে তিনি ফিল্ম হকার এর প্রধান নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। খুলনায় পড়াশোনা শেষ করেছেন। প্রচারের অপেক্ষায় নতুন এই ধারাবাহিক নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, “প্রতিটি পেশায় কাজের সময় বিভিন্ন ধরনের সম্যস্যা তৈরি হয়। সেগুলোর প্রভাব তাদের ব্যক্তিজীবনকে প্রভাবিত করে এবং সেই বিষয়গুলো তাদের আশেপাশের মানুষেরা কীভাবে পর্যালোচনা করে তা-ই এই নাটকের কাহিনীতে উঠে এসেছে। তবে এই নাটকটিকে অনেকটা স্যাটায়ার রোমান্টিক নাটক বলা যেতে পারে।”

ধারাবাহিক নাটকটিতে অভিনয় করছেন সোহানা সাবা, শম্পা রেজা, রুখসানা আলী হিরা, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, ইরফান সাজ্জাদসহ আরো অনেকে। ধারাবাহিক নাটকটি ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকে এটিএন বাংলার পর্দায় প্রতি সপ্তাহে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সপ্তাহে তিনদিন রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে।

সবকিছু ঠিকঠাক থাকলে দর্শকের চাহিদার উপর নির্ভর করে ধারাবাহিক নাটকটির পর্বের সংখ্যা ২৫০ পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন নির্মাতা মুরাদ পারভেজ। 

সম্পাদনা : ফারজানা রিংকী