ছবি সংগৃহীত

CCNA ভিডিও টিউটরিয়াল [পর্ব-৮]:: [VLSM]

titassarker
লেখক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৫, ০৫:১৭
আপডেট: ১৪ জানুয়ারি ২০১৫, ০৫:১৭

আজ জানবো VLSM সম্পর্কে। [video: https://www.youtube.com/watch?v=ppbv6kJS94M] VLSM বেসিক ধারনা VLSM হলো Variable Length Subnet Mask. VLSM এর মাধ্যমে আমরা একটি নেটওয়ার্কে মাল্টিপল সাবনেট মাস্ক ব্যবহার করতে পারি। VLSM কেন প্রয়োজন? আইপিগুলোকে সঠিকভাবে ব্যবহার করার জন্য অর্থাৎ আইপির অপব্যবহার কমানের জন্য VLSM প্রয়োজন হয় । কারন অনেক সময় এক এক ক্লায়েন্টের এক এক রেঞ্জ এর আইপি দরকার হয় । তাই VLSM এর মাধ্যমে ক্লায়েন্টের প্রয়োজন অনুযয়িী তাদেরকে আইপি দিতে পারি। একটি উদাহরণ দেখলে আমরা সহজেই বোঝতে পারব। মনেকরি একটি নতুন কম্পানি । তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এর জন্য কিছু নির্দিষ্ট সংখ্যক আইপি প্রয়োজন। তাদের আইপি রিকুয়ারমেন্টটা হলো এই রকম। ম্যানেজমেন্ট এর জন্য লাগবে-১০০টি আইপি সেলস টিম এর জন্য লাগবে-৫০টি আইপি একাউন্টস টিম এর জন্য লাগবে-২৫টি আইপি আইটি টিম এর জন্য লাগবে-৫ টি আইপি এবং আমাদের নেটওয়ার্ক হলো-১৯২.১৬৮.১.০ প্যাকটিক্যালটি করার আগে পূর্বে কিছু তথ্য রিভিও করে নেই। হোস্টের সংখ্যা বাহির করার জন্য= যে বিটগুলো অফ থাকবে সেই বিটগুলোর ২^(টোটাল সংখ্যা)-২ নেটওয়ার্ক সংখ্যা বাহির করার জন্য= যে বিটগুলো অতিরিক্ত অন হবে সেই বিটগুলোর ২^(টোটাল সংখ্যা) সাবনেট আইডি বাহির করার জন্য =২৫৬- শেষ বিটের মান f1 f2