ছবি : সুমনা সুমি
নতুন গুড়ের সেমাই পিঠা
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯, ১৪:২৭
আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯, ১৪:২৭
আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯, ১৪:২৭
(প্রিয়.কম) বাংলার ঐতিহ্যবাহী পিঠার মাঝে সেমাই পিঠা বা চুই পিঠা অন্যতম। সরু করে কাটা চালের পিঠা রান্না করা হয় খাঁটি দুধ ও নতুন গুড়ের সাথে। জটিল মনে হলেও এই পিঠা তৈরি করা খুবই সহজ, একবার তৈরি করলে বেশ কয়েকদিন ফ্রিজে রেখে খাওয়া যায়। রেসিপি জানাচ্ছেন সুমনা সুমি।
উপকরণ
- চালের গুঁড়ো ২কাপ
- পানি ২ কাপ
- ঘি ১ চা চামচ
- দুধ ২ লিটার
- কুচি গুড় ১ কাপ + ১/২ কাপ
- গুঁড়ো দুধ ১/২ কাপ
প্রণালী
- একটি পাত্রে পানি, ঘি ও ১/২ চা চামচ লবণ দিন। বলক উঠলে চুলার আঁচ কমিয়ে দিন।
- এখন চালের গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে ঢেকে একদম অল্প আঁচে ৫ মিনিট রাখুন (রুটি বানানোর মত)। চুলা বন্ধ করে দিন।
- চালের কাই হালকা গরম থাকা অবস্থায় খামির ভাল করে মথে নিন।
- খামির ১০ ভাগ করে বল বানিয়ে ঢেকে রাখুন নয়ত শক্ত হয়ে যাবে।
- একভাগ নিয়ে মোটা দড়ির মত লম্বা করে নিন। এখন ছোট ছোট লেচি (বাদামের আকারের) করে পিঁড়িতে রেখে হাতের তালু দিয়ে চাপ দিয়ে ঘষা দিলেই পিঠা হয়ে যাবে। এভাবে সব বানিয়ে নিন। এভাবে পিঠা বানিয়ে শুকিয়ে অনেকদিন সংরক্ষণ করা যায়।
- গুড় ১/২ কাপ পানি দিয়ে ফুটিয়ে, গলিয়ে রাখুন।
- হাঁড়িতে দুধ দিয়ে কিছুটা ঘন করে নিন। গুঁড়ো দুধ দিন। এখন পিঠাগুলো দুধে দিয়ে ১০ মিনিটের মত অল্প আঁচে রাখুন।
- পিঠা সেদ্ধ হলে চুলা বন্ধ করুন। এখন গলানো গুড় দিন।ভাল করে মিশিয়ে মিষ্টি দেখে গরম বা ঠাণ্ডা পরিবেশন করুন।
প্রিয় লাইফ/ আর বি
- ট্যাগ:
- রেসিপি
- খাবার
- লাইফ
- পিঠা রেসিপি
৫ ঘণ্টা, ৮ মিনিট আগে
৫ ঘণ্টা, ৯ মিনিট আগে
২১ ঘণ্টা, ৩৮ মিনিট আগে
২১ ঘণ্টা, ৩৯ মিনিট আগে