ভিনিসিউসকে বর্ণবাদী গালি: ৬ ম্যাচ নিষিদ্ধ প্রেস্তিয়ান্নি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ২০:১৮

রেয়াল মাদ্রিদের ভিনিসিউস জুনিয়রের উদ্দেশে জানলুকা প্রেস্তিয়ান্নির ‘বর্ণবাদী গালি’ দেওয়ার ঘটনার দীর্ঘ তদন্ত শেষে বেনফিকার এই উইঙ্গারকে বড় শাস্তি দিয়েছে উয়েফা। এই আর্জেন্টাইন ফুটবলারকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।


চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের সেই বাজে ঘটনার পর পেরিয়ে গেছে দুই মাসের বেশি সময়।


গত ১৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্লে-অফে রেয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের ওই ঘটনায় তোলপাড় পড়ে যায়। পরে এক ম্যাচের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় প্রেস্তিয়ান্নিকে। রেয়ালের বিপক্ষে পরের লেগে তিনি খেলতে পারেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও