‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ছবির দৃশ্যে জনি ডেপ। ছবি: সংগৃহীত
যে কারণে ‘পাইরেটস’ থেকে বিদায় নিয়েছেন জনি ডেপ
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ১৬:১৮
(প্রিয়.কম) হলিউডের জনপ্রিয় সিরিজ ছবি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’। দীর্ঘ ১৪ বছর ধরে এ ছবিটিতে অভিনয় করে আসছেন জনপ্রিয় অভিনেতা জনি ডেপ। ক্যাপ্টন জ্যাক স্প্যারোর ভূমিকায় অভিনয় করে জয় করে নিয়েছে অগণিত ভক্তের মন। ২০০৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এ সিরিজের মুক্তি পাওয়া মোট চারটি সিক্যুয়েলে অভিনয় করেছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, জনির ভক্তদের জন্য দুঃখের বিষয় হচ্ছে, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর আগামী সিরিজ ছবিগুলোতে প্রিয় অভিনেতা জনিকে আর খুঁজে পাওয়া যাবে না। তিনি আর এ সিরিজে অভিনয় করছেন না।
এতো দিন ধরে ছবিটির চিত্রনাট্য লিখেছেন টেরি রোজিও, জেফ নাথানসন, জে উলপার্ট, টেড এলিয়ট ও স্টুয়ার্ট বিয়েট্টি। এ পুরোনো চিত্রনাট্যকাররাও লিখছেন না এ ছবির আগামী সিক্যুয়েলের চিত্রনাট্য। নতুনভাবে লেখা হচ্ছে ছবিটির ষষ্ঠ সিক্যুয়েল। নতুন চিত্রনাট্যের কারণে আগামী ছবি থেকে বাদ পড়ছেন জনি।
ডিজনি ফিল্ম প্রোডাকশনের প্রধান সেন বেইলি তার এক সাক্ষাৎকারে জানান, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর আগামী ছবির চিত্রনাট্য লিখছেন হলিউডের ‘ডেডপুল’ ছবির চিত্রনাট্যকার পল ওয়ের্নিক ও রেট রিস। নতুনভাবে ভিন্ন আঙ্গিকে নির্মাণ করতে চাই এবারের ছবিটি। আমরা নতুন উদ্দীপনা ও প্রাণশক্তি নিয়ে আসতে চলেছি। পল ও রেট খুবই চমৎকার লিখে। তাদের লেখনিতে ছবিটির ষষ্ঠ সিক্যুয়েলটিও খুব মজার হয়ে উঠবে।’
ছবির মূল চিত্রনাট্যকার স্টুয়ার্ট বিয়েট্টি বলেন, ‘ফ্র্যানঞ্চাইজির জন্য এটা বেশ দারুণ উদ্যোগ। জনি ডেপও অসাধারণ অভিনেতা। পল ও রিটও বেশ ভালো লেখে। আশা করছি ভালো কিছুই হবে।’
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের সঙ্গে আর থাকছেন না জনপ্রিয় চরিত্র ‘জ্যাক স্প্যারো’ জনি ডেপ। হলিউড রিপোর্টারকে ডিজনি ফিল্ম প্রডাকশনের প্রধান শন বেইলি বলেছেন, ‘হলিউডের এই জনপ্রিয় সিরিজের পরবর্তী ছবির চিত্রনাট্য লিখছেন রেট রিজ ও পল ওয়ারনিকি। এরই মধ্যে তারা কাজ শুরু করেছেন। তবে এটা ঠিক, দারুণ জনপ্রিয় এই চলচ্চিত্র সিরিজের পাঁচটি ছবিতে জ্যাক স্প্যারো চরিত্রে আপনারা যাকে দেখেছেন, সেই জনি ডেপ আর এই ছবিতে নেই। চরিত্রটি তিনি করছেন না, এটা পুরোপুরি নিশ্চিত। আমরা এই চরিত্রের জন্য নতুন কাউকে ভাবছি।’
তিনবার অস্কার মনোয়ন পাওয়া ৫৫ বছর বয়সী অভিনেতা জনি। তার অভিনীত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর মুক্তি পাওয়া পাঁচটি ছবির মধ্যে রয়েছে ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’, ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড ম্যানস চেস্ট’, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট দ্য ওয়ার্ল্ডস অ্যান্ড’, ২০১১ সালে মুক্তি পাওয়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইড’ ও সর্বশেষ ২০১৭ সালে মুক্তি পেয়েছে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস’।
প্রিয় বিনোদন/গোরা