ভারতীয় অভিনেতা বিদ্যুৎ জামওয়াল। ছবি: সংগৃহীত
বিশ্বের ছয়জন শ্রেষ্ঠ মার্শাল আর্ট তারকাদের মধ্যে একজন এই বলিউড নায়ক
আপডেট: ০১ আগস্ট ২০১৮, ১৭:০০
(প্রিয়.কম) মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে লোভনীয় মার্শাল আর্ট প্ল্যাটফর্ম লুপার থেকে সেরা মার্শাল আর্ট তারকাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। পুরো বিশ্বের সেরা মার্শাল আর্ট তারকাদের সেই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতীয় অভিনেতা বিদ্যুৎ জামওয়াল।
পুরো বিশ্বের যত মার্শাল আর্ট তারকা আছেন, তাদের ছয়জনের মধ্যে রয়েছেন এই বলিউড অভিনেতা, যা বাড়িয়ে দিয়েছে ভারতীয়দের গর্ব।
সেরা ছয় জন মার্শাল আর্ট তারকাদের মধ্যে ‘কমান্ডো’ অভিনেতা বিদ্যুৎ প্রথম ভারতীয় হিসাবে এই জায়গা করেছেন। অভিনয়ের ক্ষেত্রে তার দক্ষতা পর্দাতেই দেখেছেন দর্শক। তবে তিনি বাস্তবেও যে এত মেধাবী, তা প্রমাণ হয়ে গেল এই তালিকা থেকে।
এই অর্জন সম্পর্কে বলতে গিয়ে বিদ্যুৎ বলেন, ‘এটা অবশ্যই একটি অনন্য সম্মান। এমন পরিচিতি নিঃসন্দেহে আমাকে কাজে আরও উৎসাহিত করবে। এই মুহূর্তে নিজেকে একজন ভারতীয় বলতে গর্ববোধ করছি।’
কিছুদিন আগে তিনি ‘জাঙ্গলী’ সিনেমার শুটিং শেষ করছেন। এই সিনেমাটি পরিচালনা করেছেন চাক রাসেলের মতো পরিচালক, যিনি ‘দ্য মাস্ক’ ও ‘স্করপিয়ান কিং’ নামের বেশ কিছু অসাধারণ সিনেমা নির্মাণ করেছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া/ইন্ডিয়া টাইমস
প্রিয় বিনোদন/গোরা