ছবি সংগৃহীত
হিলি সীমান্তের ৩৫ পয়েন্ট দিয়ে ভারত থেকে আসছে ইয়াবা
আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৪৩
ফাইল ছবি
(গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর) সীমান্তের ওপারে গড়ে উঠা ছোট ছোট ইয়াবা তৈরীর কারখানা থেকে বেরিয়ে প্রতিদিনই বাংলাদেশে প্রবেশ করছে অসংখ্য ইয়াবা। হিলি সীমান্তের অন্তত ৩৫ টি পয়েন্ট দিয়ে এসব ইয়াবা আসছে। আর মাদক পাচারকারী সিন্ডিকেটের হাত ধরে তা চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়।
হিলি সীমান্তের ফুটবল খেলার মাঠ, জিলাপি পট্টি, পুরিপট্টি, মন্ডলগেট, কামালগেট, ষ্টেশন, বালুরচর, ডাব বাগান, ফকিরপাড়া, হিন্দু মিশন, নওপাড়া, হাড়িপুকুর, নন্দিপুর, ঘাসুরিয়া এবং পাঁচবিবি সীমান্তের কয়া, চেঁচড়া, ভুইডোবা, রাম ভদ্রপুর, উত্তর গোপালপুর, উচনাসহ ৩৫টি পয়েন্ট দিয়ে চোরাই পন্যের পাশাপাশি ইয়াবা আমদানি হয়ে থাকে বলে জানা যায়।
হিলি সীমান্ত এলাকায় জরিপ করে জানা গেছে,হিলির দক্ষিন পাড়া এলাকায় রয়েছে প্রায় অর্ধ শতাধিক ইয়াবা পাচারকারী সিন্ডিকেট দল। তারা ভারতীয় ইয়াবা দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে। তারা মাঝে মধ্যে বিজিবি, পুলিশ ও র্যাবের হাতে আটক হলেও কিছুদিন পর আবার আইনের ফাঁক ফোকর দিয়ে ফিরে এসে আবার ব্যবসা করছেন।
ইয়াবা সেবনকারী ইমদাদুল জানায়, ‘মিয়ানমারসহ অন্যান্য দেশ থেকে ইয়াবা আমদানি হয়ে থাকলেও ভারতীয় ইয়াবার গুন ও মান ভালো। আকারে ছোট, দামে কম ও তাৎক্ষনিক হাতের নাগালের মধ্যেও পাওয়া যায় সীমান্তে হাত বাড়ালে। ’
ইয়াবা চোরাচালানের কাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানায়, ‘লাভ বেশী ও বহনে নিরাপদ হওয়ায় অন্যান্য মাদক ব্যবসা বাদ দিয়ে এখন ইয়াবা ট্যাবলেট পাচার কারে লাভবান হচ্ছেন। ভারতীয় ইয়াবা দিন দিন নেশাখোরদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
আগে অন্যান্য স্থান থেকে সীমান্ত এলাকায় ইয়াবা ট্যাবলেট আসতো, এখন উল্টো ভারতীয় ইয়াবা ট্যাবলেট যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। হিলি ও পার্শ্ববতী ভারতীয় সীমান্ত এলাকায় ফেন্সিডিল তৈরীর কারখানার মত ইয়াবা তৈরীরও কারখানা গড়ে উঠেছে। আর এ সব ইয়াবা বাংলাদেশে পাচারের জন্য হিলি সীমান্তকে একমাত্র পথ হিসাবে বেছে নিয়েছে তারা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ইয়াবা ব্যবসা
- দিনাজপুর
- হিলি