ছবি সংগৃহীত

হাদিসে রাসুল [সা.] নং- ৩৪৯ : আল্লাহর সাথে শিরক করা এবং পিতা-মাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ

মিরাজ রহমান
সাংবাদিক ও লেখক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০১৪, ১১:৪২
আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৪, ১১:৪২

আরবি হাদিস وَعَن أَبي بَكرَةَ نُفَيعِ بنِ الحَارِثِ رضي الله عنه، قَالَ : قَالَ رَسُولُ اللهِ ﷺ: «ألا أُنَبِّئُكُمْ بأَكْبَرِ الكَبَائِرِ؟» ثلاثاً، قُلْنَا: بَلَى، يَا رَسُول الله، قَالَ: «الإشْرَاكُ بالله، وَعُقُوقُ الوَالِدَيْنِ»، وكان مُتَّكِئاً فَجَلَسَ، فَقَالَ: «ألاَ وَقَوْلُ الزُّورِ وَشَهَادَةُ الزُّورِ» فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا: لَيْتَهُ سَكَتَ. مُتَّفَقٌ عَلَيهِ বাংলা অনুবাদ আবু বাকরাহ নুফাই ইবনে হারেস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, (একদিন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় (কবিরা গোনাহগুলো সম্পর্কে জ্ঞাত করবো না?’’ সবাই বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল!’ তিনি বললেন, (সেগুলো হচ্ছে) আল্লাহর সাথে শিরক করা এবং পিতা-মাতার অবাধ্য হওয়া।’’ তিনি হেলান দিয়ে বসেছিলেন, এবার সোজা হয়ে বসে বললেন, শুনে রাখ, মিথ্যা সাক্ষ্য দেওয়া।’’ এ কথাটি তিনি পুনঃ পুনঃ বলতে থাকলেন। এমনকি আমরা বলতে লাগলাম, আর যদি তিনি না বলতেন! [বুখারি ২৬৫৪, ৫৯৭৬, ৬২৭৩, ৬৯১৯, মুসলিম ৮৭, তিরমিযি ১৯০১, ২৯০১, ৩০১৯, আহমদ ১৯৮৭২, ১৯৮৮১]