ছবি সংগৃহীত
হাদিসে কুদসি নং - ১১৬ : মুয়াজ্জিনের ফজিলত
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৪, ১১:২৩
আপডেট: ২৫ জানুয়ারি ২০১৪, ১১:২৩
আপডেট: ২৫ জানুয়ারি ২০১৪, ১১:২৩
আরবি হাদিস عن عقبة بن عامر -رضي الله عنه- قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: « يعجب ربكم من راعي غنم في رأس شظية بجبل يؤذن بالصلاة ويصلي فيقول الله عز وجل: انظروا إلى عبدي هذا يؤذن ويقيم الصلاة يخاف مني قد غفرت لعبدي وأدخلته الجنة» . (د, ن ) صحيح বাংলা অনুবাদ উকবা ইব্ন আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “তোমাদের রব পাহাড়ের চুড়ায় বকরির রাখালকে দেখে আশ্চর্য হন, যে সালাতের আযান দেয় ও সালাত আদায় করে, আল্লাহ তাআলা বলেন, আমার এ বান্দাকে দেখ আযান দেয় ও সালাত কায়েম করে, আমাকে ভয় করে, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম এবং তাকে জান্নাতে প্রবেশ করালাম”। [আবু দাউদ ও নাসায়ি] হাদিসটি সহিহ।
ডেইলি স্টার
| সদরঘাট থানা (চট্টগ্রাম)
৭ মিনিট আগে