ছবি সংগৃহীত

ফোনোলাইভে রুমি ও শিল্পী বিশ্বাস

priyo.com
লেখক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১১
আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১১

ছবি: সংগৃহীত।

(প্রিয়.কম) জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমি ও শিল্পী বিশ্বাস আসছেন বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ।  সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথিদের সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।

জানা গেছে,অনুষ্ঠানে রুমি তার একক ও মিক্সড অ্যালবাম থেকে জনপ্রিয় হওয়া গানগুলো গাইবেন,পাশাপাশি ফোক ও মৌলিক ঘরানার গায়িকা শিল্পী বিশ্বাস প্রচলিত  ফোক গানগুলো ছাড়াও মৌলিক অ্যালবাম থেকে কিছু গান পরিবেশন করবেন।

‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে ২৪ ফেব্রুয়ারি, বুধবার রাত ১১টা ২৫মিনিটে।  অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাহিদ আহমেদ বিপ্লব।