ছবি সংগৃহীত

দেখতে কেমন ছিলো রাসুল [সা.]-এর মোহরে নবুয়তটি?

মিরাজ রহমান
সাংবাদিক ও লেখক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:৪০
আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:৪০

সায়েব ইবন ইয়াযিদ র. থেকে বর্ণিত, তিনি বলেন: « ذهبت بي خالتي إلى النبي صلى الله عليه و سلم فقالت: يا رسول الله ! إن ابن أختي وجع , فمسح رأسي , ودعا لي بالبركة , ثم توضأ فشربت من وضوئه , ثم قمت خلف ظهره فنظرت إلى خاتم النبوة بين كتفيه , مثل زر الحجلة » . ( رواه البخاري و مسلم ) . “আমার খালা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন, তারপর তিনি বললেন: হে আল্লাহর রাসূল! এটি আমার বোনের ছেলে, সে অসুস্থ; তখন তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং আমার জন্য বরকতের দো‘আ করলেন; অতঃপর উযু করলেন, আর আমি তাঁর উযুর পানি থেকে পান করলাম; অতঃপর তাঁর পেছনে দাঁড়ালাম এবং তাঁর দুই কাঁধের মাঝখানে হাজেলার বোতামের মত মোহরে নবুয়ত দেখতে পেলাম।” [ বুখারী, আস-সহীহ: মানাকিব / ২২, ৪ / ১৬৩; মুসলিম, আস-সহীহ: ফাযায়েল / ৩০, হাদিস নং- ২৩৪৫, ৪ / ১৮২৩ ]। " الحجلة ": ‘হাজেলা’ হল তাঁবুর মত ঘর বিশেষ, যার কতগুলো বড় বড় বোতাম রয়েছে এবং তা খোলামেলা। - [ ইমাম নববীর ব্যাখ্যাসহ সহীহ মুসলিম: ১৫ / ৯৮ ]। আর ‘আসেম র. থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ ইবন সারজিস রা. থেকে বর্ণনা করেন, তিনি বলেন: « رَأَيْتُ النَّبِىَّ صلى الله عليه وسلم وَأَكَلْتُ مَعَهُ خُبْزًا وَلَحْمًا , أَوْ قَالَ: ثَرِيدًا , قَالَ: فَقُلْتُ لَهُ: أَسْتَغْفَرَ لَكَ النَّبِىُّ صلى الله عليه وسلم ؟ قَالَ نَعَمْ , وَلَكَ , ثُمَّ تَلاَ هَذِهِ الآيَةَ: (وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ) . قَالَ ثُمَّ دُرْتُ خَلْفَهُ فَنَظَرْتُ إِلَى خَاتَمِ النُّبُوَّةِ بَيْنَ كَتِفَيْهِ عِنْدَ نَاغِضِ كَتِفِهِ الْيُسْرَى جُمْعًا عَلَيْهِ خِيلاَنٌ كَأَمْثَالِ الثَّآلِيلِ » . ( رواه مسلم ) . “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এবং তাঁর সাথে গোশত ও রুটি খেয়েছি, অথবা বলেছেন ‘সারিদ’ (খেয়েছি)। আসেম বলেন: অতঃপর আমি তাকে বললাম: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন? তিনি বললেন: হ্যাঁ, তোমার জন্যও। অতঃপর তিনি এই আয়াতটি তিলাওয়াত করেন: (وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ) [ ক্ষমা প্রার্থনা কর তোমার পাপের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য]।” আবদুল্লাহ বললেন: তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের পেছনে গেলাম এবং মোহরে নবুওয়ত দেখলাম তাঁর দুই কাঁধের মাঝে বাম পাশের বাহুর হাড়ের কাছে অংগুলির মাথা একত্রিত করলে যেমন হয় অনেকটা তেমন, যাতে তিলক আছে, মনে হয় যেন কতগুলো বিচি এর সমষ্টি।” [ মুসলিম, আস-সহীহ: ফাযায়েল / ৩০, হাদিস নং- ২৩৪৬, ৪ / ১৮২৩ – ১৮২৪ ]। ناغض: অধিকাংশ আলেম বলেন, " النغض " এবং " الناغض "অর্থ হল: কাঁধের সর্বোচ্চ ভাগ; কেউ কেউ বলেন: তা হল কাঁধের প্রান্তে অবস্থিত সূক্ষ্ম হাড়; আবার কেউ কেউ বলেন: নড়াচড়ার সময় তার থেকে যা প্রকাশ হয়। - [ ইমাম নববীর ব্যাখ্যাসহ সহীহ মুসলিম: ১৫ / ৯৮ ]। الخِيلان: বহুবচন, একবচনে " خال ", অর্থ হল: শরীরের মধ্যে তিলক বা মাশা। - [ ইমাম নববীর ব্যাখ্যাসহ সহীহ মুসলিম: ১৫ / ৯৯ ]। কুরতবী বলেন: বিশুদ্ধ হাদিসসমূহের ঐক্যবদ্ধ রায় হল, মোহরে নবুয়ত ছিল তাঁর বাম কাঁধের কাছে স্পষ্ট লাল কিছু, যার পরিমাণ ছোট করে বুঝালে কবুতরের ডিমের পরিমাণ। আর বড় করে বুঝালে তখন তা হাতের আঙ্গুলের মাথা একত্রিত করলে যতটুকু হয় ততটুকু পরিমাণ হত। আল্লাহই অধিক ভাল জানেন। [ফতহুল বারী: ৬ / ৫৬৩ ]। মূল : শাইখ মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন রহ. অনুবাদ : মোঃ আমিনুল ইসলাম গ্রন্থনা : মাওলানা মিরাজ রহমান সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া সৌজন্যে : ইসলামহাউজ