ছবি সংগৃহীত
জেনে নিন জার্সির ফ্যাশন ও খোঁজ-খবর সম্পর্কে
প্রকাশিত: ০৪ জুন ২০১৪, ০৮:৪১
আপডেট: ০৪ জুন ২০১৪, ০৮:৪১
আপডেট: ০৪ জুন ২০১৪, ০৮:৪১
(প্রিয়.কম)- আর মাত্র কয়েকদিন পরেই বিশ্বকাপ ফুটবল। আর বিশ্বকাপ ফুটবল মানেই ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালি ও স্পেন এর খেলোয়াড় ও টিম নিয়ে মাতামাতি। তরুন প্রজন্ম তো বটেই শিশু ও বয়ষ্করাও ফুটবল খেলা নিয়ে নানা ধরনের পাগলামি করেন এই সময়টাতে। প্রতিটি বাড়ির ছাদে, বারান্দায়, ঘরের ভেতর টানানো থাকে প্রিয় দলের পতাকা। কার পতাকা কত বড় হবে সেটা নিয়েও চলে প্রতিযোগীতা। সেই সঙ্গে চলে জার্সি কেনার ধুম। ইতিমধ্যেই অনেকেই কিনে ফেলেছেন জার্সি। আর যাদের এখনো কেনা হয়নি তাঁরা এখন ঢুঁ মারছেন বিভিন্ন দোকানে দোকানে। জেনে নিন জার্সির ফ্যাশন সম্পর্কে কিছু তথ্য।

কেমন জার্সি চলছে?
প্রতিবারই হোম জার্সির ফ্যাশন থাকে তুঙ্গে। তরুণরা নিজের পছন্দের খেলোয়াড়ের নাম খেলা জার্সিই বেশি পছন্দ করেন প্রতিবারই। এক্ষেত্রে মেসি, রোনালদো ও নেইমারের জার্সির চাহিদা এবার সবচাইতে বেশি। তবে এবার গতানুগতিক হোম জার্সির পাশাপাশি এওয়ে জার্সির কদরও বেড়েছে। একটু ভিন্নতা আনার জন্য অনেকেই হোম জার্সির বদলে এওয়ে জার্সি কিনছেন এবার।যেভাবে মানাবে আপনাকে
অনেকেই জার্সি পড়েন না মানাবে কিনা সেই চিন্তায়। কিন্তু বিশ্বকাপের এই সময়টাতে মানানোর চিন্তা না করে আত্মবিশ্বাসের সাথে পরে ফেলুন প্রিয় দলের জার্সি। সাধারণত জিনসের সাথেই জার্সি বেশি মানিয়ে যায়। তবে আপনি যদি জিনস পরে অভ্যস্ত না হয়ে থাকেন তাহলে জার্সির বিপরীত রং এর প্যান্ট পরতে পারেন। একটু মোটা গড়নের যাদের শরীর তাঁরা খুব বেশি ফিটিং জার্সি না পরে একটু ঢিলে ঢালা জার্সি পড়ুন। আর যারা ছিপছিপে শরীরের তাঁরা ফুল হাতা জার্সি বেছে নিতে পারেন নিজের জন্য। মেয়েরা জার্সির সাথে একটু স্পোর্টি লুক রাখুন। জার্সি পড়লে পায়ে স্নিকারস অথবা কেডস ধরনের জুতো পরতে পারেন। আর এধরণের জুতোর সাথে অভ্যস্ত না হলে মানানসই ব্যালেরিনা জুতো পরে নিন।
কোথায় পাবেন?
ঢাকার অনেক গুলো দোকানেই পাওয়া যাচ্ছে যাচ্ছে জার্সি। বিশেষ করে স্টেডিয়াম মার্কেটে বসেছে জার্সির পশরা। সেই সঙ্গে অনেক গুলো ফ্যাশন হাউজও বিক্রি করছে জার্সি। অনলাইন শপ গুলোও পিছিয়ে নিন। অনেক গুলো অনলাইন শপে প্রতিদিন বিক্রি হচ্ছে জার্সি। এগুলোর অনেক গুলোই হোম ডেলিভারি দিয়ে থাকে। একটু ভালো মানের জার্সি কিনতে হলে আপনাকে গুনতে হবে ৫০০ থেকে ১০০০ টাকা। আর কমদামে খুব সাধারণ মানের জার্সি পেতে চাইলে গুলিস্থানে যেতে পারেন। সেখানে বিভিন্ন সাইজের জার্সির মূল্য ১০০ টাকা থেকে শুরু। মডেল : বাপ্পা, সাজ্জাদ, সামী, শাভা,মাহি এবং রশ্নি ফটোগ্রাফার : নেওয়াজ রাহুল
১ ঘণ্টা, ৯ মিনিট আগে
১ ঘণ্টা, ৩৪ মিনিট আগে
১ ঘণ্টা, ৩৩ মিনিট আগে
১ ঘণ্টা, ৩৫ মিনিট আগে
১ ঘণ্টা, ৩৬ মিনিট আগে
১ ঘণ্টা, ৪২ মিনিট আগে
১ ঘণ্টা, ৫২ মিনিট আগে
১ ঘণ্টা, ৫৩ মিনিট আগে
১০ ঘণ্টা, ২৬ মিনিট আগে
১০ ঘণ্টা, ২৭ মিনিট আগে
১১ ঘণ্টা, ২৫ মিনিট আগে