ছবি সংগৃহীত

জামায়াতের হরতালে নিহত ৯ (ভিডিও)

priyo.com
লেখক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৩, ০১:৩৪
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৩, ০১:৩৪

সর্বশেষ আপডেট বাংলাদেশ সময়, রাত ১০:১১ মিনিট মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার প্রতিবাদে জামায়াতের ডাকা দেশব্যাপী হরতালে ৯ জন মারা গেছেন। রোববার সকাল ৬টায় হরতাল শুরু হয়ে সন্ধ্যা ৬টা তা শেষ হয়। এসময় লালমনিরহাটে ৪জন,সাতক্ষীরায় ১জন, জয়পুরহাটে ৩জন ও নারায়নগঞ্জে ১জন নিহত হয়েছেন। হরতালে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে ভোর থেকেই পুলিশ, বিজিবি, র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। শনিবার রাত হতেই সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়কে শনিবার দিনগত রাত থেকেই টহল জোরদার করা হয়েছে। নারায়ণগঞ্জে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে শিবিরের দুই কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। এরমধ্যে রাসেল নামে একজন মারা গেছেন। শহরের উকিলপাড়া এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে। জয়পুরহাটের সদর উপজেলায় জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। ১৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। নিহতরা হলেন ভ্যানচালক ফিরোজ (৩০), শিবিরকর্মী শামীম হোসেন (২৫) ও ইনসান আলী (৩০)। ফিরোজ ও আনসান সদর উপজেলার হালট্টি গ্রামের বাসিন্দা। শামীমের বাড়ি একই উপজেলার জলাটুল গ্রামে। ঘটনার পর জয়পুরহাট শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। [video:http://www.youtube.com/watch?v=rxyCmvZUZm0] এছাড়া সাতক্ষীরায় জামায়াত কর্মী হাবিবুর রহমান হবিকে (৩৫) গুলি করে হত্যা করা হয়েছে। রোববার সকালে কদমতলা বাজারের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হাবিবুর সদরের আগরদাড়ি ইউনিয়নে। তিনি জামায়াত কর্মী আকবর আলীর ছেলে। জামায়াতের হরতালের শুরুতে লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দর আঞ্চলিক মহাসড়কের সরোয়ার বাজার এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৪ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন মিন্টু (২৪), মনিরুল ইসলাম (২৫), আবদুর রহিম (২৬) এবং সাজু ইসলাম (২৪)। হরতালের আরও খবর... >> জয়পুরহাটে জামায়াত-পুলিশ সংঘর্ষে নিহত ৩ >> ঝালকাঠীতে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে আগুন >> আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর আকাশে র‍্যাবের টহল >> গাজীপুরে শিবিরের মিছিল-ককটেল বিস্ফোরণ >> নারায়ণগঞ্জে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ২ >> সিরাজগঞ্জে হরতালে জামায়াত শিবিরের তাণ্ডব >> রাজধানীর যাত্রাবাড়ীতে শিবিরের ঝটিকা মিছিল >> চাঁদপুরে যাত্রীবাহী বাস,পিকআপ ভ্যানে আগুন >> ঝালকাঠিতে জামায়াতের আমিরসহ আটক ৮ >> সাতক্ষীরায় এক জামায়াত কর্মীর লাশ উদ্ধার >> লালমনিরহাটে জামায়াত-পুলিশ সংঘর্ষে নিহত ২ >> রাজশাহীতে জামায়াত-পুলিশ সংঘর্ষ, আহত ১০ >> ডেমরায় জামায়াত-শিবিরের মিছিলের চেষ্টা, পুলিশের গুলি >> পিরোজপুর ইউনিয়ন আওয়ামী সভাপতির বাড়িতে আগুন