ছবি সংগৃহীত
খুব সহজে ঘরেই তৈরি করুন অসাধারণ সেই খাবার "বাকলাভা"
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১৫:১৫
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১৫:১৫
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৫, ১৫:১৫
(প্রিয়.কম) দেখতে দেখতে চলে এসেছে ঈদ। কোরবানি ঈদে মাংসটা মুখ্য হলেও মিষ্টিমুখ না হলে কি চলবে? তাই তো সোনিয়া শহীদ ইসলাম নিয়ে এসেছেন একটা দারুণ রেসিপি "বাকলাভা"। না, কোন খাটুনি হবে না, একদম বিনা শ্রমেই তৈরি করতে পারবেন! একই সাথে চলছে "প্রিয় রাঁধুনি" রেসিপি প্রতিযোগিতা। আমাদের এবারের বিষয় "বাহারি কোরবানি ঈদ"। গরু/খাসি/ভেড়ার মাংসের একটি দারুণ রেসিপি সুন্দর ছবিসহ বাংলায় লিখে পাঠিয়ে দিন আমাদের পেজের ইনবক্সে। পেজ লিঙ্ক- https://www.facebook.com/priyolife ।
উপকরণ
১ ও ১/২ কাপ বাটার (গলানো ও কক্ষ তাপমাত্রায়) ২০ থেকে ২২ টা ফিলো শিট ১ কাপ পেস্তা এবং ১ কাপ কাঠ বাদাম কুচি (ফুড প্রসেসর এ ১ চা চামচ গোলাপ জল দিয়ে ক্রাশ করে নিতে হবে) ১/২ কাপ চিনি ও ১/২ কাপ পানি ১ টেবিল চামচ লেবুর রস ও কিছু লেবুর খোসাযেভাবে করবেন
- -ওভেন ১৮০’ তে ১০ মিনিট প্রি হিট করে নিন।
- -যে পাত্রে বাকলাভা বানাবেন ( আমি ৮ ইঞ্চি স্কয়ার বেকিং প্যান নিয়েছি) ফিলো শিট গুলো সেই মাপে কেটে নিন।
- -এবার বেকিং প্যান এ বাটার ব্রাশ করে একে একে ৯ টা ফিলো শিট বিছিয়ে দিন। প্রতিটা ফিলো শিট এ বাটার ব্রাশ করতে হবে এবং ব্রাশ করার পর ফিলো শিট গুলা উলটিয়ে বিছাতে হবে যাতে বাটার সাইডটা নীচের দিকে থাকে।
- -এবার কাঠবাদাম কুচি বিছিয়ে দিন আবার ফিলো শিট এবং পেস্তা বাদাম কুচি গুলো বিছিয়ে দিন। হাল্কা করে বাটার দিয়ে দিন। এবার অবশিষ্ট ফিলো শিট গুলো একই ভাবে বাটার ব্রাশ করে আপ সাইড ডাউন করে বিছিয়ে দিন।
- -ওভেন এ ১৫ মিনিট বেক করুন তারপর বের করে ধারাল ছুড়ি দিয়ে ডায়মন্ড শেপ করে কেটে নিন। এরপর আবার ওভেন এ দিয়ে ১৫ মিনিট অথবা উপর এর লেয়ারটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত বেক করুন।
- -ওভেন থেকে বের করে পুনরায় শেপ অনুযায়ী আবার কেটে নিন এবং কমপক্ষে ২ ঘণ্টার জন্য ঠাণ্ডা হতে দিন। লাস্ট ১/২ ঘণ্টায় চিনির শিরা টা রেডি করে ফেলুন।
- -চিনির শিরার জন্য ১/২ কাপ চিনি, ১/২ কাপ পানি চুলায় দিন। ফুটে উঠলে লেবুর রস টুকু দিয়ে দিন, লেবুর খোসাও দিয়ে দিন সুন্দর ফ্লেভার এর জন্য।
- -এরপর গরম শিরা ঠাণ্ডা বাকলাভা’র উপর ছড়িয়ে দিন। এবং ঠাণ্ডা হতে দিন।
- -বাকলাভা পরিবেশনের জন্য রেডি।
www.ajkerpatrika.com
| ইরান
২ ঘণ্টা, ৫০ মিনিট আগে
৫ ঘণ্টা, ১ মিনিট আগে
৫ ঘণ্টা, ১ মিনিট আগে
৫ ঘণ্টা, ২ মিনিট আগে
৫ ঘণ্টা, ২ মিনিট আগে
৫ ঘণ্টা, ১ মিনিট আগে