ছবি সংগৃহীত
এমএসআই বি৭৫ এমএ-পি৪৫ মাদারবোর্ড
আপডেট: ০৭ জানুয়ারি ২০১৩, ০৫:২৭
(প্রিয় টেক) দেশের বাজারে তৃতীয় প্রজন্মের ইন্টেল আই প্রসেসর সমর্থিত এমএসআই মাদারবোর্ড বি৭৫ এমএ-পি৪৫ বাজারে এনেছে কম্পিউটার সোর্স।
বিশ্বনন্দিত এমএসআই ব্রান্ডের বি৭৫ এমএ-পি৪৫ মডেলের সকেট সমন্বিত মাদারবোর্ডটি ৩২জিবি পর্যন্ত র্যাম এবং কোরআই৭ পর্যন্ত প্রসেসর সাপোর্ট করে। এতে রয়েছে ৪টি ডিডিআর থ্রি র্যাম সংযোজনের জন্য স্বতন্ত্র ডিআইএমএম সকেট। মাদারবোর্ডটিতে রয়েছে সলিড ক্যাপাসিটর এবং ক্লাস থ্রি গ্রেডের যন্ত্রাংশ যা মাদারবোর্ডের কর্মক্ষমতা যেমন বাড়ায় একই সাথে নিশ্চয়তা দেয় দীর্ঘস্থায়িত্বের।
এক নজরে স্পেকস:
• ইন্টেল এলজিএ ১১৫৫ (কোর আই ৭/৫/৩/পেন্টিয়াম/সেলেরন)
• ইন্টেল বি৭৫ চিপসেট
• ৪X২৪০ পিন ডিডিআর (সর্বোচ্চ ৩২ গিগাবাইট) ১০৬৬/১৩৩৩/১৬০০/[১৮০০/২০০০/২২০০/২৪০০ (ওসি)]
• ১ টি পিসিআই এক্সপ্রেস ৩.০X১৬; ১ টি পিসিআই এক্সপ্রেস X১; ১ টি পিসিআই স্লট;
• ৫ টি সাটা ৩ গিবা/সে; ১ টি সাটা ৬ গিবা/সে;
• রিয়েলটেক এএলসি ৮৮৭ আট চ্যানেল সাউন্ড কার্ড;
• রিয়েলটেক গিগাবিট ল্যান;
• পিএস/২; ৪ ইউএসবি ২.০; ২ ইউএসবি ৩.০;
• এটিএক্স ২৪-পিন পাওয়ার কানেক্টর, ৪-পিন এটিএক্স ১২ ভোল্ট পাওয়ার কানেক্টর
• মাইক্রো এটিএক্স ৯.৬”X৮.৮৬”
মাদারবোর্ডের সুবিধা:
১। এক সেকেন্ডে ওভারক্লক;
২। ত্রিমাত্রিক গেম খেলার পারফরমেন্স কমপক্ষে ৩৬% বেশি;
৩। বায়োস এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলো খুব সহজ এবং সরল প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ করার ব্যবস্থা।
৪। বিশ্বের প্রথম ইউইএফআই বায়োস এবং গুই থাকায় স্পর্শপর্দা সমর্থন, যার ফলে ক্লিক, স্পর্শ এবং স্থানান্তরের মধ্যে দিয়ে সেটিং পরিবর্তন করার সুবিধা।
৫। তৃতীয় প্রজন্মের পিসিআই এক্সপ্রেস প্রযুক্তি ব্যবহার করায় ৩২গিবা/সেঃ ট্র্যান্সফার ব্যান্ডউইথ। যা আগের প্রযুক্তি অপেক্ষা ২X অধিক ক্ষমতা সম্পন্ন।
মাদারবোর্ড এর প্রয়োজনীয় সফটওয়্যার এবং বায়োস আপডেট করার জন্য এই লিঙ্ক ব্যবহার করুন।
মাদারবোর্ডটির গ্রাহকেরা এর প্রশংসা করলেও একজন গ্রাহক মাদারবোর্ডটি অ্যাপলের ওএস ১০ সমর্থন করে না বলে জানিয়েছেন। এছাড়া গ্রাহকেরা ইউএসবি ইনপুট/আউটপুট লোকেশন লেআউটটি তেমন ভালো না বলে উল্লেখ করেছেন। অনেকে নতুন ইউইএফআই বায়োস ঝামেলা বলে উল্লেখ করেছে। কোন সফটওয়্যার রেইড সুবিধা নেই। শুধু আইডিই এবং এএইচসিআই রয়েছে।
