ছবি সংগৃহীত

অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবে মাইক্রোসফট অফিস অ্যাপস ব্যবহার

প্রিয় টেক
লেখক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৫, ০৯:৫৯
আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৫, ০৯:৫৯

বর্তমান সময়ে স্মার্টফোন খুবই কার্যকরী ডিভাইসে পরিণত হয়েছে। স্মার্টফোনের মাধ্যমে মাইক্রোসফট অফিস ব্যাবহার করে কাজকে আরো বেশি সহজ, সাবলীল ও সুন্দর করা যায়। কয়েক বছর আগে মাইক্রোসফট অফিস শুধুমাত্র ল্যাপটপ, ডেস্কটপ এবং অন্য ডিভাইসে ব্যাবহার করা যেত কিন্তু স্মার্টফোনে মাইক্রোসফট অফিস ব্যাবহার করা যেত না। তবে বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যাবহার করে মাইক্রোসফট অফিসের সব ফিচার ব্যাবহার করা যায়। স্মার্টফোন ব্যাবহারকারীরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যাবহার করে খুব সহজেই অফিস ওয়ার্ড, অফিস পাওয়ার পয়েন্ট এবং অফিস এক্সেল ফাইল তৈরি, সম্পাদনা করতে পারবে এবং তাদের সমস্ত কার্যক্রমকে বিভিন্ন ক্লাউড সার্ভারে সংরক্ষণ করা যাবে। অ্যান্ড্রয়েডে ব্যবহৃত তিনটি অফিস অ্যাপ দেয়া হল নিচে- ডব্লিউপিএস অফিস এটি অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য শ্রেষ্ঠ মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। ডব্লিউপিএস অফিস ব্যবহার করে, আপনি মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেল দেখতে, সম্পাদনা এবং নতুন মাইক্রোসফট অফিস নথি তৈরি করতে পারবেন। ডব্লিউপিএস ব্যাবহার করে আপনি আপনার সংরক্ষিত কাজকে ইমেইল এবং সামাজিক মিডিয়া মাধ্যমে শেয়ার করতে এবং স্মার্টফোন, ট্যাবলেট, ওয়াই ফাই ব্যবহার করে পিসি ও অন্য ডিভাইসের সাথে শেয়ার করতে পারবেন। এখান থেকে ডাউনলোড। গুগল ড্রাইভ এই অ্যাপ্লিকেশন মাধ্যমে মাধ্যমে আপনি মাইক্রোসফট অফিসের সকল কাজ সম্পাদন করতে পারবেন। আপনি মাইক্রোসফট অফিস ব্যাবহার করে, আপনার মাইক্রোসফট অফিসের সকল কাজ দেখতে পারবেন, নতুন অফিস ফাইল তৈরি করতে পারবেন, অফিস ফাইল সম্পাদন করতে পারবেন। এছাড়াও আপনি আপনার অফিস ফাইলের বিবরণ এবং সাম্প্রতিক কার্যকলাপ দেখতে পারবেন, সহজেই অন্য ডিভাইস এবং বন্ধুদের সাথে ফাইল শেয়ার করতে পারবেন এবং অফলাইনে কাজ করতে পারবেন। এখান থেকে ডাউনলোড। মাইক্রোসফট অফিস মোবাইল মাইক্রোসফট অফিস মোবাইল অ্যাপ্লিকেশন মাইক্রোসফট অফিসের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এই অ্যাপ্লিকেশন মাইক্রোসফট অফিস ব্যাবহার করার জন্য পূর্ণ প্রবেশাধিকার দিয়ে থাকে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল দেখতে, সম্পাদনা এবং নতুন তৈরি করতে পারেন। এছাড়াও আপনার কার্যকলাপ সমূহ শেয়ারপয়েন্ট ও অনড্রাইভে সংরক্ষণ করতে পারবেন। এখান থেকে ডাউনলোড।