নিত্য ব্যবহারের ল্যাপটপে হতে পারে পিঁপড়ার আক্রমণ। ছবি: নূর
প্রিয় টিপস ১৯ সেপ্টেম্বর, ২০১৭: ল্যাপটপে পিঁপড়ার উপদ্রব?
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৩
(প্রিয়.কম) টিপস বিভাগে আমাদের চেষ্টা থাকে এমন কিছু কৌশল উপস্থাপন করার, যা কিনা আপনাদের নিত্যদিনের কাজে লাগে খুব। তারই ধারাবাহিকতায় আজ রইলো দৈনন্দিন জীবনের সাথে জড়িত একটি টিপস। পড়েই দেখুন, হয়তো ভীষণ কাজে লেগে যাবে আপনারও।
পড়াশোনার জন্য অথবা কর্মক্ষেত্রে অনেকেই ল্যাপটপ ব্যবহার করেন। সবসময় যে ল্যাপটপ নির্ঝঞ্ঝাটে কাজ করবে তা আশা করে যায় না, অনেক সমস্যাই হতে পারে। কিন্তু ল্যাপটপের একটি সমস্যা বারবার ফিরে আসে, তা হলো পিঁপড়ার উপদ্রব। এই সমস্যাটি কাউকে কাউকে খুব ভোগায়। পিঁপড়ার কামড় আর বিরক্তি তো আছেই। ল্যাপটপের কোনো ক্ষতি করবে কিনা সে চিন্তাও থাকে। ল্যাপটপ ঝেড়েমুছে পরিষ্কার করার পরেও বারবার পিঁপড়া ফিরে আসে। কী করবেন এক্ষেত্রে? চলুন, জেনে নিই এর সমাধান।
এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে সমস্যার মূলে। ল্যাপটপে পিঁপড়া হবার পেছনে দায়ী থাকে খাবার বা পানীয়। আপনি হয়তো কখনো খাবার খেতে খেতে ল্যাপটপে কাজ করছেন, খাবারের গুঁড়ো ল্যাপটপে পড়েছে আর তারই লোভে এসেছে পিঁপড়া। সুতরাং প্রথমেই ল্যাপটপের আশেপাশে খাওয়া বা পান করা বন্ধ করুন। ল্যাপটপের স্ক্রিন যদি প্লাজমা না হয়ে থাকে তাহলে ল্যাপটপ বন্ধ করে রোদে দিতে পারেন ১-২ ঘন্টা। কিছুতেই যদি না কাজ হয় তাহলে ল্যাপটপ পুরোটা খুলে ঝেড়ে পরিষ্কার করতে হবে, তাহলে খাবারের উচ্ছিষ্ট দূর হয়ে যাবে, পিঁপড়া আসবে না। আর হ্যাঁ, ল্যাপটপ যখন ব্যবহার করবেন না তখন অবশ্যই একটি পরিষ্কার ল্যাপটপ ব্যাগে রাখবেন।
- ট্যাগ:
- লাইফ
- টিপস
- ঘরোয়া টিপস
- ল্যাপটপের যত্ন