ফেনীর পরশুরামে কোরবানির পশুর হাট। ছবি: প্রিয়.কম

ফেনীতে ১০৮ কোরবানির পশুর হাট

শাহাদাত হোসেন তৌহিদ
কন্ট্রিবিউটর, ফেনী
প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৭, ১২:৩৬
আপডেট: ৩০ আগস্ট ২০১৭, ১২:৩৬

(প্রিয়.কম) পবিত্র ঈদুল আযহায় ফেনীর ৬ উপজেলায় ১০৮টি স্থানে অস্থায়ী পশুর হাট বসছে। এর মধ্যে ফেনী পৌরসভায় ২টি, ছাগলনাইয়া পৌরসভায় ২টি, দাগনভূঞা পৌরসভা ২টি হাট বসছে। ফেনীর সদর উপজেলায় মোট ২৮টি, সোনাগাজীতে ১৯টি, দাগনভূঞায় ২৫টি, ফুলগাজীতে ৭টি ও পরশুরামে ৭টি পশুর হাট বসবে। এসব হাটে দেশী ও বিদেশী গরু, ছাগল কোরবানী পশু হিসেবে প্রাধান্য পাবে। তবে এ জেলায় বিদেশী পশুর চেয়ে দেশীয় গরুর আধিক্য পাবে বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, এবার ফেনী পৌরসভায় ২টি ও সদর উপজেলায় ২৮টি হাট বসবে। ফেনী পৌরসভার মধ্যে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও বিরিঞ্চি হাঙ্কারের উপর এ হাট বসবে। আর সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আফতাব বিবির হাট, বোর্ড অফিস ও সুন্দরপুর বাজারে পশুর হাটের আয়োজন করা হয়। কাজিরবাগ ইউনিয়নের নতুন রানীর, মজিদ মিয়ার বাজার, ধর্মপুরে আমতলী বাজার, শর্শদীতে শর্শদী বাজার, মোহাম্মদ আলী বাজার, ফাজিলপুরে হাজী ওসমান গনী বাজার, হাজী আলী নেওয়াজ কোম্পানি বাজার ছনুয়া বাজার, ফাজিলপুর বাজার, কেএমহাট বাজারে বসবে কোরবানির পশুর হাট।

কালীদহ ইউনিয়নে হাজীর বাজার, দক্ষিণ মাইজবাড়ীয়া নতুন জামে মসজিদ, গোবিন্দপুর ছিদ্দিকিয়া ফোরকানিয়া মাদ্রাসা সংলগ্ন, কালিদহ বাজার, ধলিয়ায় বালুয়া চৌমুনী বাজার, ধলিয়া বাজার, মমতাজ মিয়ার বাজার, সোমবার বাজার, বাঘেরহাট, পাঁচগাছিয়ায় বিরলী বাজার, লক্ষিয়ারা ও এলাহীগঞ্জ বাজার এবং লেমুয়ায় কসকা বাজার, মজুমদার হাট ও মধ্যম চান্দপুর জামে মসজিদ সংলগ্ন স্থানে কোরবানির পশুর হাট বসবে।

সোনাগাজী উপজেলায় ১০টি হাট বসবে- চরমজলিশপুর ইউনিয়নে মাহবুব মিয়ার হাট, বগাদানায় কাজিরহাট ও তাকিয়া বাজার, মতিগঞ্জ ইউনিয়নে দারোগার হাট, চরদরবেশ ইউনিয়নে ৮নং সুইচ নুরানি বাজার, চরচান্দিয়ায় ভূঞার হাট, জমাদার বাজার, সওদাগর হাট, ওলামাবাজার, মদিনা বাজার, মনগাজী বাজার, ভৈরব চৌধুরীর হাট, কমান্ডার হাট, আমির উদ্দিন মুন্সিরহাট, কুদ্দুছ মিয়ার হাট, নবাবপুর বাজার, ভোর বাজার ও মহদিয়া বাজার।

ফেনীতে কোরবানির পশুর হাট।

ফেনীতে কোরবানির পশুর হাট। ছবি: প্রিয়.কম

দাগনভূঞা পৌরসভায় ২টি ও উপজেলায় ২৫টি কোরবানির পশুর হাট বসবে। পৌরসভার মধ্যে ডাকবাংলা রোড ও গণিপুর বাজার রয়েছে। আর উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর, অলাতলী, দরবেশেরহাট, সিন্দুরপুরে হাট বসবে।

রাজাপুর ইউনিয়নে রাজাপুর, পূর্বচন্দ্রপুরে বোরাগীর বাজার, আমু ভূঞার হাট, গজারিয়া বাজার, মৌলবী বাজার, মমতাজ মিয়ার দিঘীর পাড়, রামনগরে তুলাতুলী বাজার, ইয়াকুবপুরে দুধমুখা বাজার, বরইয়া বাজার, মির্দ্দার হাট, এতিমখানা বাজার, দাগণভূঞা সদরে ফাজিলের ঘাট, তালতলী বাজার, ছমির ভূঞার হাট, দক্ষিণ আলীপুর নতুন বাজার, মাতুভূঞা বেকের বাজার, মাতুভূঞা বাজার ও জায়লস্করে সিলোনিয়া বাজার, মোল্লাঘাটা বাজার, জায়লস্কর, আমিরগাঁও বাজারে পশুর হাট বসবে।

ছাগলনাইয়া পৌরসভায় ২টি ও উপজেলায় ১৬টি পশুর হাট বসবে বলে জানা যায়। পৌরসভায় জমাদ্দার বাজার, মির্জার বাজারে হাট বসবে। উপজেলার রাধানগর ইউনিয়নে জঙ্গল মিয়া বাজার, পানুয়া ঘাট রহমানিয়া বাজার, উত্তম কুহুমা শান্তির হাট, পশ্চিম মধুগ্রাম জিনার হাট, রাধানগর বাজার, শুভপুর ইউনিয়নে দারোগার হাট ও শুভপুর বাজার।

মহামায়া ইউনিয়নে মুনর হাট বাজার, পাঠাননগর ইউনিয়নে কাছারি বাজার, মোট বাজার, শিলুয়া চৌধুরী বাজার, দাইয়াবিবি বাজার, কন্ট্রাকটর মসজিদ বাজার, হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজার, ঘোপাল ইউনিয়নে চেয়ারম্যান বাজার ও চৌধুরী বাজার পশুর হাট বসবে।

ফুলগাজী উপজেলায় ৭টি পশুর হাট বসবে- আনন্দপুর ইউনিয়নে কালীরহাট, জিএমহাট ইউনিয়নে জিএমহাট বাজার, মুন্সীরহাট ইউনিয়নে নতুন বাজার উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠ, পৈথারা, আলী আজম সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ, ফুলগাজী সদর ইউনিয়নে ভূমি অফিস কম্পাউন্ড ও আমজাদ ইউনিয়নে আমজাদ হাট বাজারে পশুর হাট বসবে।

পরশুরাম উপজেলায় ৭টি পশুর হাট বসবে- মির্জানগর ইউপিতে সুবার বাজার, বটতলী, চিথলিয়ায় শালধর, রাজষপুর, ধনীকুন্ডা, বক্সমাহমুদ ইউনিয়নে বাংলা বাজার ও বক্সমাহমুদ বাজারে।

প্রিয় সংবাদ/শিরিন